শিরোনাম

** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল |
  • বাংলাদেশ
  • জাতীয়
  • ভারতের নির্বাচন কমিশনের বাংলাদেশের কাছ থেকে শেখা উচিত: মমতা ব্যানার্জী

ভারতের নির্বাচন কমিশনের বাংলাদেশের কাছ থেকে শেখা উচিত: মমতা ব্যানার্জী

image_print
image_print

বাংলাদেশে কেমন শান্তিপূর্ণভাবে ভোট হলো, সেটা ভারতের নির্বাচন কমিশনের দেখে শেখা উচিত। এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নের সভাঘরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

চলতি বছরের আর কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হবে। তার আগে ভারতের জাতীয় নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এদিন পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নের সভা ঘরে গণমাধ্যমের কর্মীদের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জী বলেন, কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি, যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে।তাই বলছি নির্যাতন কমিশন। আমি ইলেকশন কমিশন বলতে রাজি নই, আমি ওনার নাম নিতে চাই না। যারা তুঘলকি কাজ করছে, হিটলারি অত্যাচার চালাচ্ছে। তাদের কাছে আমার প্রশ্ন, ভোট দিয়ে জনগণ সরকার নির্বাচন করে। কোনো তুঘলকি কমিশন না। তিনি ভোটের আগে ভোটটা করিয়ে দেন কারো পক্ষে।

মমতা ব্যানার্জী আরও বলেন, এমনিতেই জানেন হরিয়ানা, বিহার, মহারাষ্ট্র নিয়ে অনেক অভিযোগ ছিল। অভিযোগটা তো সত্য। সবকিছু তো চাপা থাকে না একদিন সত্য বেরোবেই। আমার কথা হচ্ছে, বিহারের নির্বাচনে এসআইআর করতে গিয়ে যে সমস্ত নথি গ্রহণ করা হলো কেন তা বাংলায় হবে না? কেন বাংলাকে টার্গেট করা হচ্ছে?

এরপরেই মমতা ব্যানার্জী সম্প্রতিক বাংলাদেশের জাতীয় নির্বাচনের উদাহরণ টেনে বলেন, ওদের দেখা উচিত। কয়েকদিন আগেই বাংলাদেশে ভোট হলো। সবাই ভেবেছিল অনেক অশান্তি, ঝামেলা হবে। কিন্তু দেখলেন কেমন শান্তিপূর্ণভাবে নির্বাচন হলো। গণতান্ত্রিক ভারতে কমিশনের লজ্জা হওয়া উচিত। ওদের থ্রেট কালচার গণতন্ত্রকে ধ্বংস করছে। তুঘলকি রাজ্যেও এ জিনিস হয়নি।

এরপরে মুখ্যমন্ত্রীর অভিযোগ, যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে, সেদিন থেকেই কমিশনের ভূমিকা পক্ষপাতদুষ্ট।

মমতার কথায়, একটা চোর চুরি করলেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়। সেখানে ই,আর,ও-দের বিনা প্রশ্নে সাসপেন্ড কেন?

মমতা ব্যানার্জী এরই মধ্যে রাজ্যের প্রশাসনিক ক্ষমতা কার্যত আটকে দিয়ে কমিশন তুঘলকী আচরণ করছে বলে অভিযোগ করেন। ভোটের কয়েক মাস আগেই এস আই আর শুরু করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি

##

নিউজে সর্বশেষ

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

Showing Slide 1 of 5