শিরোনাম

** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল |

তালায় ২ শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা

image_print
image_print

সাতক্ষীরার তালায় দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পারভেজ বিশ্বাস (১৫) নামে এক কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত পারভেজ উপজেলার হাজরাকাটি গ্রামের আক্তারুল বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩)-এর ৯ (৪) খ ধারায় মামলাটি করা হয় (মামলা নং-৪, তারিখ: ০৫/০৩/২৬ খ্রি.)। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার হাজরাকাটি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী রফিকুল বিশ্বাসের কন্যা তাবাসসুম (৬) ও শফিকুলের কন্যা লামিয়াকে (৫) অভিযুক্ত পারভেজ বিশ্বাস দীর্ঘদিন ধরে ফুসলিয়ে বাড়ির ছাদে নিয়ে যেত। সেখানে সে শিশুদের ওপর যৌন নিপীড়ন ও পায়ুপথে যৌনাচার করে আসছিল বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদ করায় শিশুদের পরিবারের ওপর অভিযুক্তের পরিবার চড়াও হয় এবং হামলা চালিয়ে ঘরে থাকা ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।

শফিকুলের স্ত্রী ও শিশু লামিয়ার মা জানান, এক সপ্তাহ আগে আমার মেয়ের ওপর পাশবিক নির্যাতন করায় সে অসুস্থ হয়ে পড়েছিল। ভয়ে সে কাউকে কিছু বলেনি। আজ তাবাসসুমের সাথে একই ঘটনা ঘটায় সে সব কিছু খুলে বলেছে। আমার মেয়ের শরীরে প্রচণ্ড ব্যথা, সে বর্তমানে খুবই অসুস্থ।

অন্যদিকে রফিকুল বিশ্বাসের স্ত্রী জানান, আজ আমার মেয়েকে ভুলিয়ে ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা করে পারভেজ। মেয়েটি কেঁদে উঠলে সে তাকে কোলে করে বাইরে ঘুরতে নিয়ে যায়। ঘটনা শুনে আমরা প্রতিবাদ করতে গেলে তারা আমাদের গালিগালাজ করে এবং বাড়িতে হামলা চালিয়ে ৩ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।

তবে অভিযোগ অস্বীকার করে আক্তারুল বিশ্বাস বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আমার ছেলে সব অভিযোগ মিথ্যা বলেছে। আমি কোনো টাকা নিইনি, বরং তারাই আমার বাড়িতে ভাঙচুর চালিয়ে টাকা নিয়ে গেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

##

নিউজে সর্বশেষ

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

Showing Slide 1 of 5