শিরোনাম

** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল |
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • সরকার ও দলের কার্যক্রম সমন্বয় এবং সংসদীয় কৌশল নির্ধারণে গুলশানে দলীয় কার্যালয়ে ধারাবাহিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকার ও দলের কার্যক্রম সমন্বয় এবং সংসদীয় কৌশল নির্ধারণে গুলশানে দলীয় কার্যালয়ে ধারাবাহিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

image_print
image_print

আগামী শুক্রবার মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরদিন শনিবার দলীয় সংসদ সদস্যদেরও বৈঠক হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, শুক্র ও শনিবার—এই দুই দিনে গুলশান কার্যালয়ে চারটি বৈঠক হবে।

সরকারদলীয় চিফ হুইপ ও হুইপদের সঙ্গেও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। মূলত দলীয় সংসদ সদস্য হিসেবে অভ্যন্তরীণ করণীয় নির্ধারণ ও দিকনির্দেশনা দিতেই এসব বৈঠকের আয়োজন। গুলশান কার্যালয়ের বৈঠকে মন্ত্রীদের দলীয় প্রধান হিসেবে সরাসরি দিকনির্দেশনা দেবেন তারেক রহমান। এমপিদের বৈঠকে দায়িত্বশীল নেতারা দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেবেন তাঁর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

গুলশান কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘গুলশান কার্যালয়ে মন্ত্রিপরিষদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ বৈঠকে সভাপতিত্ব করবেন। তবে এমপিদের বৈঠকে প্রধানমন্ত্রী থাকছেন না।

শুক্র ও শনিবার—দুই দিনে চারটি সেশন রয়েছে।’
দলীয় সূত্র আরো জানায়, বৈঠকে সংসদীয় কৌশল, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। বিশেষ করে সাম্প্রতিক জাতীয় ইস্যু ও জনগণের প্রত্যাশা পূরণে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হতে পারে। তবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু বলেন, ‘আগামী শনিবার সকালে গুলশান কার্যালয়ে আমাদের (সংসদ সদস্য) বৈঠক রয়েছে।

তবে কোন বিষয়ে বৈঠক ডাকা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।’
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিপরিষদে স্থান পেয়েছেন ৪৯ জন সদস্য। এ ছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ১০ জন।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমান জনমুখী ইস্যুগুলোকে অগ্রাধিকার দিচ্ছেন। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী নিজেও বিষয়টি তদারকি করছেন। মোটা চালের দাম বৃদ্ধির খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। তা ছাড়া দেশে তেলের মজুদ যথেষ্ট রয়েছে বলে জানা গেছে।

আতিকুর রহমান রুমন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর মনিটরিংয়ে মোটা চালের দাম পাঁচ টাকা কমেছে।’

এদিকে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের যাতায়াতে ভিভিআইপি প্রটোকল কমানো হয়েছে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন। ভিভিআইপি প্রটোকল না থাকায় সড়কে যান চলাচলের গতিসীমা বেড়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা কোনো প্রটোকল না নেওয়ায় রাজধানীর সড়কে যানবাহন চলাচলের গতিসীমা বেড়ে পয়েন্ট ৮ হয়েছে, যা আগে ছিল পয়েন্ট ৪।’

নিউজে সর্বশেষ

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

Showing Slide 1 of 5