শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর কমিটি ঘোষণা

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর কমিটি ঘোষণা

image_print
image_print

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর ১৭ সদস্যের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীন প্রধান।

শুক্রবার (৬ মার্চ) আংশিক এই কমিটির ঘোষণা দেওয়া হয়। নিজেদের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মাহফুজ আলম ও তাজনুভা জাবীন।

ঘোষিত কমিটিতে আরও রয়েছেন—আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।

অলটারনেটিভসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ অত্যন্ত জরুরি। সংগঠনটির মতে, দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় ছাত্র-জনতার আশা ও স্বপ্ন অনেকাংশে ম্লান হয়ে গেছে। সেই প্রেক্ষাপটে জুলাইয়ের ছাত্র-জনতার হারিয়ে যাওয়া স্বপ্ন পুনরুদ্ধারই কমিটির অন্যতম লক্ষ্য।

নতুন এই কমিটি দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ জনগণের সঙ্গে সংলাপ ও যোগাযোগের মাধ্যমে সংগঠন বিস্তারে কাজ করবে। অলটারনেটিভস জানিয়েছে, ভবিষ্যতে দেশব্যাপী সংগঠনের কার্যক্রম পরিচালনায় এই কমিটি মূল নেতৃত্বের দায়িত্ব পালন করবে।

এ প্রসঙ্গে কমিটির সভাপতি মাহফুজ আলম বলেন, তরুণদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গড়ে তোলাই তাদের লক্ষ্য। নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সমাজের বিভিন্ন শ্রেণিকে একত্রিত করে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও তিনি জানান।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় একটি আলোচনা সভার মাধ্যমে ‘অলটারনেটিভস’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সংগঠনটির সূত্র জানিয়েছে, আগামী কয়েক মাসে দেশের বিভিন্ন জেলায় সফর ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5