শিরোনাম

** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল |

জামায়াত নেতার মাজনের কারখানায় তৈরি হচ্ছিল হারপিক, জরিমানা ৩ লাখ

image_print
image_print

সিরাজগঞ্জ সদর উপজেলার শাহানগাছা এলাকায় দাঁতের মাজন তৈরির কারখানায় হারপিক, মশা মারার কয়েল এবং পশুপাখির ওষুধ তৈরির অপরাধে একটি কারখানাকে তিন লাখ টাকা জরিমানা করেছে টাস্কফোর্স। আজ সোমবার (৯ মার্চ) দুপুরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন।

কারখানাটির মালিক নজরুল ইসলাম সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন জামায়াতের আমির।

অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধ তৈরির কথা থাকলেও সেখানে অবৈধভাবে হারপিক ও মশা মারার কয়েল প্রস্তুত করা হচ্ছিল। এমনকি প্রতিটি পণ্যের গায়ে প্রস্তুতকারী হিসেবে নজরুল ইসলামের কোম্পানির নাম লেখা ছিল। এছাড়া দাঁতের মাজনে নিমের কথা উল্লেখ থাকলেও বাস্তবে কোনো নিম ব্যবহার করা হতো না। একই সঙ্গে বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছাড়াই সেখানে গরু ও হাঁস-মুরগির ওষুধ উৎপাদন করা হচ্ছিল। উৎপাদিত অধিকাংশ পণ্যের গায়ে কোনো মেয়াদোত্তীর্ণ তারিখ ছিল না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ক্ষতিকর পণ্য উৎপাদন এবং প্রতারণার অপরাধে কারখানার ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

নাজমুল হোসাইন আরও বলেন, কারখানা মালিককে আগামী এক মাসের মধ্যে বিএসটিআইয়ের অনুমোদন ও ল্যাব স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি মুচলেকা দিয়েছেন। এক মাস পর পুনরায় পরিদর্শন করে যদি সব ঠিক না পাওয়া যায়, তবে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করে দেওয়া হবে।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাবের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজে সর্বশেষ

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

Showing Slide 1 of 5