প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে চাকরির সুযোগ, ২৪ পদে নিয়োগ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির চারটি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৪ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: কম্পিউটার প্রোগ্রামার
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- অন্যান্য যোগ্যতা: সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্তত ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতন: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা।
পদের নাম: সহকারী পরিচালক
- পদসংখ্যা: ১৭টি
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা।
পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা
- পদসংখ্যা: ২টি
- শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা।
পদের নাম: উপসহকারী প্রকৌশলী
- পদসংখ্যা: ৪টি
- শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা অটোমোবাইল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
- বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।
নির্দেশনাবলি
সব পদের জন্য প্রার্থীদের বয়স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। কোনো তথ্য গোপন বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগ বাতিল করা হতে পারে।
আবেদন ফি: ২২৩ টাকা।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা beza.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১০ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।