তালায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায়, দুস্থ, উপার্জনক্ষম ব্যাক্তি ও পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০মার্চ) বিকাল ৩টায় উপজেলার দেওয়ানীপাড়া গ্রামের ১০৬ টি পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণ বার্তা ফাউন্ডেশনের পরিচালক এম এম মারুফ উল ইসলাম এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ সজীব হোসেন সমাজসেবক ইয়াছিন আলী, তালা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন জুয়েল, মতিয়ার রহমান, জাগরণ বার্তা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক হারুন, হাবিবুল্লাহ, রুহুল আমিন প্রমুখ।
স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণ বার্তা ফাউন্ডেশনের এবাবের ঈদ সামগ্রীর মধ্যে ছিল, সেমাই, চিনি, তৈল, বাদাম, কিচমিচ, লাচ্চা সেমাই, আলু, গুড়া দুধ, মশুরী ডাল, লবণ ও তেজপাতা
উল্লেখিত, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে তালা অঞ্চলের মানুষের কল্যাণে নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে জাগরণ বার্তা ফাউন্ডেশন। এসব কর্মকান্ডের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বন্যা কবলিত ও পানিবন্দি মানুষের জন্য ত্রাণ সহায়তা, অসুস্থ রোগীদের আর্থিক সহযোগিতা, রক্তদান কর্মসূচী, যুব সমাজের সামাজিক উন্নয়নে ওরিয়েন্টেশন ইত্যাদি। এছাড়া প্রতিবছর ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা থাকেন সংগঠনটি। তারই ধারাবাহিকতায় আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এবিষয়ে জাগরণ বার্তা ফাউন্ডেশনের পরিচালক এম এম মারুফ উল ইসলাম বলেন, শৈশবে স্বপ্ন ছিলো পড়াশুনা করে চাকরি করবো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা শেষ হলে যখন গ্রামে আসি তখন আমার নিজ জন্মভূমি পানিতে নিমজ্জিত। বন্যার পানিতে মানুষ থেকে শুরু করে গৃহপালিত পশু সবকিছুবকিছু ই ছিলো ঘোর কষ্টে। তাদের কষ্ট লাঘবে শুরু হয় আমার স্বেচ্ছাসেবী মূলক কাজ। এখনো যা চলমান রয়েছে। আমৃত্যু চেষ্টা করতে সমাজের অসহায়, দুস্থ, খেটে-খাওয়া দিনমজুর মানুষের পাশে দাঁড়াতে।
##





