তালায় নারীকে পিটিয়ে জখম করলো আওয়ামী লীগ নেতা

তালায় জমি জমা বিরোধের জের ধরে এক মধ্য বয়সী নারী কে পিটিয়ে জখম করেছে আওয়ামীলীগ নেতা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ২১ মে উপজেলার আগোলঝাড়া গ্রামে।

তালা হাসপাতালে চিকিৎসাধীন জাহানারা বেগম (৫০) জানান, তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আপন চাচাতো ভাই, বিগত কয়েক বছরে তাদের পৈত্রিক জমি জায়গা জবর দখল করে রাখে। এছাড়াও শাহাবুদ্দিন ক্ষমতার দাপটে বিগত ৩/৪ বছর আগে আমাদের ভাই বোনদের কাছ থেকে ১১ শতাংশ জমি লিখে নিয়ে বাড়ি গিয়ে টাকা দিবো বলে রেজেস্ট্রি অফিস থেকে লিখে নিলেও আজও টাকা পরিশোধ করেনি।

জাহানারা বেগম আরও জানায়, গতকাল পাওনা টাকা সহ পৈত্রিক জমি বুঝে দেওয়ার দাবি করায় শাহাবুদ্দিন এবং তার ছেলে ও জিয়ার,ভাইপো বজলু বেগম মারপীট করে।

এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এব্যাপারে অভিযুক্ত শাহাবুদ্দিন বিশ্বাস জানান, আমি টাকা দিয়েই জমি কিনেছি। আর পৈত্রিক জমি যদি আমার মধ্যে থাকে তাহলে বসাবসি করে বের করে নিবে।

##