তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়ায় মঙ্গলবার (২৬মে) সকালে পিকআপ ও মোটর সাইকলের সংঘর্ষে নাসিম ফকির(৩২) নামের এক যুবক নিহত এবং মেহেদী (২৫) নামের অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। নিহত নাসিম ফকির উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের হাফিজুল ফকিরের ছেলে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেল আরোহী ওই দুই যুবক চুকনগর অভিমুখে যাচ্ছিলেন । পথিমধ্যে তেঁতুলিয়া বাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পিক আপের (যার নং- ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪) সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপের নিচে আটকে যায় মোটর সাইকেল । ঘটনাস্থলেই মৃত্যু ঘটে একজনের এবং অপর এক আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন স্থানীয়রা। পরে তালা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে তেঁতুলিয়া এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ব্যাক্তির মরদেহ উদ্ধার ও আহত ব্যাক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে । আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
##