শিরোনাম

** জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ | ** ক্যানসারসহ ৬ রোগে আক্রান্তদের সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব | ** ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায়’ পুনরুদ্ধার থেকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন | ** ৩২৯ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ ও ২৩ জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে | ** ভৈরব থানার ওসি প্রত্যাহার | ** তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১ | ** শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় | ** হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু | ** সব শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির, সময়সীমা ৪ জুন | ** ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলার অভিযোগ | ** হাটে গরু আছে, ক্রেতা নেই | ** ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ |
  • Feature
  • ৩২৯ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ ও ২৩ জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে

৩২৯ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ ও ২৩ জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে

image_print
image_print

দেশের ৩২৯ উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপনসহ ২৩ জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট ও চার বিভাগে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট বাস্তবায়ন করা হবে বলে নতুন অর্থবছরের (২০২৬-২০২৭) বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেন। 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনে এ তথ্য জানান অর্থমন্ত্রী।

২০২৬-২০২৭ অর্থবছরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য ১৮ হাজার ৪৫৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যা গত অর্থবছর ছিল ১২ হাজার ৬৭৮ কোটি টাকা। নতুন অর্থবছরে শিক্ষামন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ ১৮টি কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করবে। এরমধ্যে ৩২৯টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন করা হবে। আর ২৩ জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন ও চারটি বিভাগে ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে।

২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাবনা করেন অর্থমন্ত্রী। শিক্ষায় মোট বাজেট ১ লাখ ৩৬ হাজার ৬২০ কোটি টাকা। যা মোট জিডিপির ২ শতাংশ। এ বছর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বাজেট বরাদ্দ দেয়া হয়েছে ৫৭ হাজার ৩০২ কোটি টাকা। প্রাথমিকে ৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা।

##

 

নিউজে সর্বশেষ

জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ

রংপুরে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে সামাজিক বনায়ন কর্মসূচির প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম ...

ক্যানসারসহ ৬ রোগে আক্রান্তদের সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব

নতুন অর্থবছরে ক্যানসারসহ ৬ রোগে আক্রান্তদের সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় ...

খুলনায় সিটি মেডিকেল কলেজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট

খুলনার ময়লাপোতা মোড়ে অবস্থিত বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত পৌনে ১০টার দিকে এ ...

‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায়’ পুনরুদ্ধার থেকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট ...