প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবাদে তালা উপজেলার ০৩ নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানাকে নিয়ে একটি বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। মনগড়া, কাল্পনিক, মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের উপর প্রচারিত ভিডিওতে সরুলিয়া ইউনিয়নবাসিকে বিভ্রান্তি না হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা। একই সাথে এহেন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

 

প্যানেল চেয়ারম্যানের বিবৃতি :: 

বিবৃতিতে মাসুদ রানা উল্লেখ্য করেন, সম্প্রতি লক্ষ্য করেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে এবং আমার ইউনিয়ন পরিষদ নিয়ে বিভ্রান্তিকর একটি সংবাদ পরিবেশন করা হয়েছে। যেখানে আমার বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা অভিযোগ এনে সামাজিকভাবে আমাকে সম্মানহানি ও ০৩ নং সরুলিয়া ইউনিয়ন বাসিকে বিভ্রান্তি করার চেষ্টা করেছে একটি মহল ।

প্রচারিত ওই সংবাদে উল্লেখ্য করা হয়েছে, তালার স্থানীয় সাংবাদিক আজমল হোসেন জুয়েল দাবি করেছেন আমি একটি প্রকল্প থেকে ১৩ লক্ষ টাকা আত্নসাৎ করেছি । অথচ আমি দায়িত্ব গ্রহনের পর থেকে একক ভাবে ১৩ লক্ষ টাকার কোন প্রকল্পই বাস্তবায়ন করিনি। এ বিষয়ে ওই সাংবাদিকের সাথে যোগাযোগ করলে তিনি আমাকে জানান, অস্পষ্ট উৎস থেকে প্রাপ্ত তথ্যের আলোকে সামাজিক মাধ্যমে মন্তব্য করেছিলেন তিনি। যেটি সম্পূর্ন মিথ্যা ও নির্ভরযোগ্য না হওয়ার কারণে পরবর্তীতে তিনি পেশাগত দায়িত্বের জায়গা থেকে তার মন্তব্য প্রত্যহারও করে নিয়েছেন। যেটি চাইলে আপনারা ওই সাংবাদিকের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন।

উক্ত সংবাদে পাটকেলঘাটা বাজার এলাকায় সিসিটিভি স্থাপনে ৫লক্ষ টাকা অনিয়মের কথা বলা হয়েছে। অথচ বরাদ্দ প্রাপ্তির সাথে সাথে পুরো বাজার এলাকায় সিসিটিভি স্থাপন বাস্তবায়ন করেছি । যা এখনো দৃশ্যমান রয়েছে । এমন সুন্দর উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়ে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় সংবাদ পরিবেশন করেছেন গণমাধ্যম কর্মীরা। তবুও সমাজে আমাকে হেও প্রতিপন্ন করতে এধরনের মিথ্যাচার করেছে একটি মহল।

সংবাদে আরও উল্লেখ করা হয়েছে, পাটকেলঘাটা গরুরহাট এলাকায় কবরস্থান সংস্কারে ৩ লক্ষ অনিয়ম করা হয়েছে। প্রকৃতপক্ষে, একই সাথে ০৪টি ইউপিতে কবরস্থান সংস্কার বরাদ্দ দেওয়া হয়েছিল। যার বাস্তবায়ন তদারকির দায়িত্বে ছিল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। যথাসময়ে উক্ত প্রকল্প বাস্তবায়ন করেছিলাম যা এখনো দৃশ্যমান রয়েছে । উক্ত ঘটনাবলির প্রতেকটি পরিদর্শন পূর্বক যাচাই করার জন্য গণমাধ্যমকর্মী, সুধী সমাজ কিংবা ইউনিয়নের যেকোন নাগরিকের প্রতি আহ্বান রইল ।

বিবৃতিতে সরুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা আরও উল্লেখ করেন, ০৫ই আগষ্ট পরবর্তী সময়ে দায়িত্বগ্রহনের পর থেকেই প্রাণপন চেষ্টা করেছি সরুলিয়া ইউনিয়ন বাসির নায্য অধিকার প্রতিষ্ঠা করতে। এডিপি, টিআর, কাবিখা-কাবিটা প্রকল্পের প্রতেকটি কাজই শতভাগ বাস্তবায়ন করতে ইউপি সদস্য ও গন্যমান্য ব্যাক্তিদের সাথে বিরামহীন কাজ করে যাচ্ছি। ইউনিয়নবাসি যদি চাই আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা করবো বলে মনস্থির করেছি। আমার কাজে ঈর্ষাণ্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। যার ধারাবাহিকতায় সম্প্রতি মনগড়া ও মিথ্যা তথ্যের আলোকে একটি অনলাইন প্লাটফর্মে সংবাদ পরিবেশন করিয়েছেন। আমি উক্ত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।

০৩ নং সরুলিয়া ইউনিয়নবাসির প্রতি আহ্বান ::

একই সাথে ০৩ নং সরুলিয়া ইউনিয়নের প্রতেকটি নাগরিকের প্রতি আমার আহ্বান এমন মিথ্যা সংবাদে বিভ্রান্তি না হয়ে পরিষদের কোন কাজে অনিয়ম পরিলক্ষিত হলে সাথে সাথে আমার কাছ থেকে কৈফিয়ত নিবেন । আমি আপনাদের কাছে যেকোন বিষয়ে যেকোন সময়ে জবাবদিহি প্রদান করার জন্য অঙ্গীকারবদ্ধ রইলাম।
##