শিরোনাম

** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল |

তালার বাগমারায় প্রতিবন্ধীর বসতঘর ভাঙচুরের অভিযোগ

image_print
image_print

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার বাগমারা গ্রামে এক শারীরিক প্রতিবন্ধী নারীর বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনায় অসহায় ওই নারী বিচার ও নিরাপত্তার দাবিতে পাটকেলঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী ফিরোজা খাতুন (৪২) বাগমারা গ্রামের মৃত জব্বর গাজীর কন্যা। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী হওয়ায় স্বাভাবিকভাবে চলাফেরা ও নিজের অধিকার রক্ষা করতে পারেন না। তার দাবি, দীর্ঘ কষ্টে ও মানুষের সহযোগিতায় সরকারি দেওয়া ঘরটি মেরামত করে বসবাসের উপযোগী করেছিলেন। কিন্তু সেই শেষ আশ্রয়টুকুও ভাঙচুর করা হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৭ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে তোজাম গাজীর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাদের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় ফিরোজা ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদের মারধর ও হুমকি-ধমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগে তোজাম গাজী (পিতা-মজলিশ গাজী), মফিফুল গাজী (পিতা-মোসলেম গাজী) ও লিটন গাজী (পিতা-নিজাম গাজী)সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা রেশমা বলেন, “আমরা দেখেছি কয়েকজন লোক একসঙ্গে এসে তাদের ঘর ভাঙচুর করেছে। আমরা বাধা দিতে গেলে আমাদের সঙ্গেও খারাপ আচরণ করা হয়।”
কান্নাজড়িত কণ্ঠে ফিরোজা খাতুন বলেন, “আমি একজন প্রতিবন্ধী মানুষ। কষ্ট করে, না খেয়ে টাকা জমিয়ে আমার ভাঙা ঘরটা মেরামত করেছিলাম। আমার থাকার মতো আর কোনো জায়গা নেই। সেই ঘরটাও ভেঙে দিয়েছে। আমাকে মারধর করা হয়েছে। আমার পক্ষে কথা বলার মতো কেউ নেই। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন আমি ন্যায়বিচার পাই।”
তিনি আরও বলেন, “প্রতিবন্ধী হওয়ার কারণে আমাকে দুর্বল মনে করে বারবার নির্যাতন করা হয়। এখন আমি চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি।”

এদিকে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে রুবেল গাজী বলেন, “আমাদের সঙ্গে আলোচনা না করেই ঘর করা হয়েছিল। তাই পরিবারের সদস্যরা মিলে ঘরটি ভেঙে দিয়েছে। এটা আমাদের ভুল হয়েছে। তবে আমরা কাউকে মারধর করিনি।”
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘর ভাঙচুরের ফলে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন। তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান প্রতিবন্ধীর পরিবারের ঘর ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি নিজ খরচে ঘর সংস্কার করে দেবেন বলে আশ্বস্ত করেছেন আর মারধরের বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে তবে এলাকাবাসী প্রতিবন্ধী পরিবারের পক্ষে আছে।

একজন অসহায় প্রতিবন্ধী নারীর মাথা গোঁজার শেষ আশ্রয় ভেঙে যাওয়ার এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

##

নিউজে সর্বশেষ

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

Showing Slide 1 of 5