সাতক্ষীরার গাবুরায় নিহত জেলে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা করলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
সাতক্ষীরার গাবুরায় নিহত জেলে মরহুম আমিনুর ইসলামের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই।
একই সঙ্গে, মাননীয় বন, পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁর মাধ্যমে এই মানবিক সহায়তা নিহতের পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে, যা শোকাহত পরিবারটির জন্য গুরুত্বপূর্ণ সহায়তা ও সহমর্মিতার বহিঃপ্রকাশ।
বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের কান্ডারী ও সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান-কে। স্থানীয় নেতা হিসেবে তাঁর আন্তরিক উদ্যোগ, নিরলস প্রচেষ্টা এবং নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর মানবিক অঙ্গীকারের ফলেই এই সহায়তা বাস্তবায়িত হয়েছে। উপকূলের মানুষের দুঃসময়ে তাঁদের পাশে থাকার যে দায়িত্বশীল নেতৃত্ব তিনি প্রদর্শন করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
##