তালায় বাল্যবিবাহের দায়ে জরিমানা আদায়
তালা উপজেলার খলিষখালী ও মাগুরা ইউনিয়নের পৃথক দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা আদায় ও মুচলেকা গ্রহন করা হয়। শুক্রবার (২৪ জুলাই) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান উক্ত জরিমানা আদায় করেন।
এসময় নাবালিকা কন্যাকে বিয়ে দেওয়ার জন্য কন্যার পিতা খলিষখালী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আবুল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাম আদালত। অপরদিকে, একইদিনে মাগুরা ইউনিয়নের চাঁদকাটী গ্রাম অপ্রাপ্ত বয়স্ক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। এ সময় উক্ত বিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং মেয়ের পরিবারের পক্ষ থেকে মুচলেকা গ্রহন করা হয়।
এ বিষয়ে সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তালা উপজেলার পৃথক দুটি স্থান থেকে বাল্যবিবাহের দায়ে জরিমানা আদায় ও মুচলেকা গ্রহন করা হয়েছে।
##