সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতির উপর সন্ত্রাসী হা-মলা
সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পি ও ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসানের উপর সন্ত্রাসী হা-মলার অভিযোগ।আজ রাত সাড়ে ১০ টার দিকে ঘোনা ইউনিয়নের শ্রীডাঙ্গা এলাকায় ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শ্রীডাঙ্গা এলাকা দিয়ে যাওয়ার সময় একদল দুষ্কৃতকারী আচমকা তাঁদের ওপর এই হামলা চালায়। এ ঘটনায় রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।এদিকে, এই বর্বরোচিত ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদের সাথে স্থানীয় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার সাথে অডিও কথোপকথন সোস্যাল মিডিয়ায় আসে, সেখান দেখা যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতার হুমকি দিতে শোনা যায় অসভ্য ভাষায়। এই বিষয়টা সামাজিক মাধ্যমে তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন বাপ্পি…
তারপর ১ ঘন্টার ব্যবধানে সন্ত্রাসী হামলার শিকার হন এই ছাত্রদল নেতা।