তালায় যুবদল নেতা শেখ ফারুক হোসেন রানার ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলায় ১২নং খলিলনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মরহুম শেখ ফারুক হোসেন রানা-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় তালা উপজেলা প্রেসক্লাবের সামনে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন তালা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাঈদুর রহমান সাঈদ ও হাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ, তালা উপজেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেসা মিনি, সরুলিয়া ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী নাইস সুলতানা মিলি, মহিলা নেত্রী নাজনীন আক্তার কিয়া, তালা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক আহম্মদ সরদার, সদস্য সচিব সরদার কামরুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, সদস্য সচিব মোঃ আব্দুল করিম, ইসলামকাটি যুবদলের আহবায়ক শেখ আঃ মমিন, খলিষখালি যুবদলের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব রিপন মোল্লা, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন, সাবেক সভাপতি রিপন মোড়ল, পাটকেলঘাটা হারুনারশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ সহ বিভিন্ন নেত্রবৃন্দ।
স্মরণসভায় বক্তারা মরহুম শেখ ফারুক হোসেন রানার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় নিজস্ব গ্রামের মসজিদে ও তালা উপজেলা যুবদলের আয়োজনে তালা উপজেলা প্রেসক্লাবে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক মিজানুর রহমান ও দোয়া পরিচালনা মোনাজাত করেন মুফতি নাঈমুল হক।