‘ডেভিড ইমন-কালা মোবারকের সঙ্গে থাকা কেউ ভালো হতে চাইলে সময় দেওয়া হবে’

চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযান আরও জোরদারের ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। তিনি বলেছেন, ডেভিড ইমন ও কালা মোবারকের সঙ্গে থাকা কেউ অপরাধের পথ ছেড়ে ভালো হতে চাইলে তাকে কিছু সময় দেওয়া হবে। তবে এরপরও অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।