৭ অক্টোবরের হামলা নিয়ে প্রতিবেদন, ইসরায়েলি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলার নির্দেশ নেতানিয়াহুর
৭ অক্টোবরের হামলা বিষয়ক প্রতিবেদনের জেরে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারিৎজ’-এর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সংবাদমাধ্যম ‘হারিৎজ’, সাংবাদিক শ্লোমি এলদার এবং অন্যান্য পক্ষের বিরুদ্ধে মানহানির মামলা করার জন্য আইনজীবীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা একটি মিথ্যা প্রতিবেদন সাজিয়েছে।
প্রস্তাবিত মামলার বিস্তারিত জানিয়ে এক্সে দেয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, ‘সেপ্টেম্বরের শুরু থেকে ৭ অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কোনো কথোপকথনই হয়নি।’
ওই দিনগুলোর প্রধানমন্ত্রীর কল লগ বা ফোন কলের তালিকা ‘পুঙ্খানুপুঙ্খভাবে’ পর্যালোচনা করা হয়েছে এবং সেখানে এ ধরনের কোনো যোগাযোগের কোনো চিহ্নই পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয় পোস্টে।
সংবাদমাধ্যমটির ওই প্রতিবেদনটিতে আরও বলা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সেই কথোপকথনের বিষয়টি ইসরায়েলের গোয়েন্দা ও সামরিক কর্তৃপক্ষকে জানাননি নেতানিয়াহু।