শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • দেশজুড়ে
  • ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

image_print
image_print

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি মন্ত্রণালয়। জিও-ফেন্সিং প্রযুক্তিনির্ভর এই অ্যাপের মাধ্যমে অনলাইনে কর্মকর্তাদের অবস্থান যাচাই করে ভূমি অফিসগুলোর কার্যক্রম তদারকি করা হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ উদ্বোধন করে এ কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, নাগরিকেরা নির্দিষ্ট ভূমি অফিসে গিয়ে ভূমিসেবা গ্রহণ করেন। তাই সেবাদানকারী কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত থেকে নাগরিকদের সেবা দেওয়া সরকারের বিধান।

ভূমিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জিও-ফেন্সিং প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট এলাকার মধ্যে কর্মকর্তাদের অবস্থান যাচাই করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত মাঠ প্রশাসনের বিভিন্ন কার্যালয় ও দপ্তরের কার্যক্রম নিয়মিত তদারকি করা কঠিন কাজ। তবে অনলাইনে অবস্থানভিত্তিক যাচাইয়ের মাধ্যমে এ তদারকি আরও সহজ ও কার্যকর হবে।

ব্রিফিংয়ে জানানো হয়, আপাতত ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম জেলায় পরীক্ষামূলকভাবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপের কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই কার্যক্রম চালু করা হবে।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
অ্যাপটির মাধ্যমে মাঠপর্যায়ের ভূমি অফিসে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও অবস্থান সম্পর্কে অনলাইনে তথ্য পাওয়া যাবে। এতে ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি নাগরিকদের সেবা নিশ্চিত করা সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজে সর্বশেষ

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় যুব-নেতৃত্বাধীন নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে সরকারী কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, ...

Showing Slide 1 of 5