মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।
৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ
মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ১৩টি ফুটবল বিতরণ করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি গাজী মামুনূর রশীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জনাব হাবিবুল ইসলাম হাবিবের পক্ষ থেকে এবং মোঃ সেলিম সরদারের সৌজন্যে এসব ফুটবল বিতরণ করা হয়।
ফুটবল বিতরণকালে গাজী মামুনূর রশীদ বলেন, “তরুণরাই আগামীর বাংলাদেশের শক্তি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চার মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলতে হবে। মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করে একটি মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও জুয়ার ভয়াবহতা থেকে দূরে রেখে আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এ সময় স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।