বিনামূল্যে দেশে ৬টি লিভার প্রতিস্থাপন করেছে বিএমইউ সুপার স্পেশালাইজড।

দেশে লিভার প্রতিস্থাপনে নতুন সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এরইমধ্যে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ছয়টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন করেছে বিএমইউ। ছয়টি ট্রান্সপ্ল্যান্টের মধ্যে দুটি হয়েছে ২০২৫ সালের সেপ্টেম্বরে। বাকি চারটি চলতি বছরের জুলাই ও সেপ্টেম্বরে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, বছরে ২৪টি ট্রান্সপ্ল্যান্টের লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। ভারতে একটি লিভার ট্রান্সপ্ল্যান্টে প্রায় এক কোটি টাকা খরচ হলেও দেশে নিয়মিত কার্যক্রম চালু হলে তা প্রায় ৩০ লাখ টাকার মধ্যে করা সম্ভব।

বিএমইউ জানায়, বর্তমানে সব রোগীই সুস্থ আছেন এবং তাদের ফলোআপ চিকিৎসা চলছে বলে জানান উপাচার্য।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এসব ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রমে বিএমইউ’র ১৯টি বিশেষায়িত বিভাগ কাজ করেছে। এই উদ্যোগের কারিগরি সহযোগিতা দিয়েছে ভারতের একটি বিশেষজ্ঞ দল।

  • এমএম/এসজাবা