জাতিসংঘের সাধারণ অধিবেশনের ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশন’ এ প্রধানমন্ত্রী তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিব আয়োজিত ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশন’-এ অংশগ্রহণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেট লাউঞ্জ হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদলের প্রধান ও ফার্স্ট লেডি/সহধর্মিণীরা উপস্থিত ছিলেন।

- এমএম/এসজাবা