সৌর সেচে কমছে কৃষকের খরচ, বাড়ছে আয়

সৌর সেচে কমছে কৃষকের খরচ, বাড়ছে আয়

জ্বালানি তেল ও বিদ্যুতের বাড়তি খরচের মধ্যে ঝিনাইদহের কৃষকদের জন্য আশার আলো দেখাচ্ছে সৌরশক্তিনির্ভর সেচ ব্যবস্থা। সোলার পাম্প ব্যবহারে সেচ খরচ কমার পাশাপাশি অন্য কৃষকের জমিতে সেচ দিয়ে বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে।

  • ঝিনাইদহ সদর, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় ইতোমধ্যে ৩৬টি সোলার পাম্প স্থাপন করা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়ন ও পিকেএসএফের কারিগরি সহায়তায় আরআরএফের ‘স্মার্ট’ প্রকল্পের আওতায় এসব পাম্প স্থাপন করা হচ্ছে।

কৃষকেরা জানান, ডিজেলচালিত পাম্পের তুলনায় সোলার পাম্পে খরচ অনেক কম। আগে এক বিঘা জমিতে সেচ দিতে ৪০০–৫০০ টাকা খরচ হলেও এখন প্রায় ২০০ টাকা লাগছে।

আরআরএফের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ ড. অসিত বরণ মণ্ডল জানান, ভবিষ্যতে আরও ১০০টির বেশি সোলার পাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে কৃষকের সেচ ব্যয় কমার পাশাপাশি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবও কমবে।

  • এমএম/এসজাবা