শিরোনাম

** অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক | ** ফেনীতে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | ** কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৩ কর্মকর্তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে পোস্টার | ** ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ | ** ছবি ব্যবহার করে ব্যবসা করায় ৭ হাজার কোটি দাবি অভিনেত্রীর | ** ‎তালা উপজেলা পরিষদ চত্বরে মেয়াদোত্তীর্ণ পণ্য, ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড | ** একই দাগে খাস জমির সীমানা নির্ধারণ করে ব্যক্তি মালিকানাধীন জমির নামজারির নির্দেশ | ** অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে | ** সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর | ** মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন | ** দুদকের গত ২০ বছরে হওয়া মামলা মিথ্যা প্রমাণিত দুদকের ৫০ শতাংশ মামলা | ** সাতক্ষীরায় ভুয়া পুলিশকে আটক করল আসল পুলিশ |

নরমাল ডেলিভারিতে আসছে নতুন ওষুধ ও আধুনিক চিকিৎসা: মন্ত্রী

image_print
image_print

হাসপাতালে দালাল চক্রের প্ররোচনায় প্রসূতি মায়েদের অযথা সিজারিয়ান অপারেশনের দিকে ঠেলে না দেওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, হাসপাতালে স্বাভাবিক প্রসূতিসেবা বা নরমাল ডেলিভারিতে উৎসাহিত করতে নতুন ওষুধ ও আধুনিক চিকিৎসাসামগ্রী আনা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশ বাঁচাতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ জরুরি। সেই লক্ষ্য নিয়ে আগামী মাস থেকে মাঠপর্যায়ে ব্যাপকভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণের পিল ও অন্য সামগ্রী বিতরণ করা হবে। পাশাপাশি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আগামী শনিবার থেকে পুনরায় হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে জানিয়ে সবাইকে শিশুদের কেন্দ্রে নেওয়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে রাজনৈতিক প্রেক্ষাপট ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও মন্ত্রী, বিগত সরকার দেশকে পরনির্ভরশীল করে রাখতে নতুন কোনো গ্যাসকূপ খনন করেনি। বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট নিরসনে বর্তমান সরকার বিদেশি কোম্পানির মাধ্যমে বঙ্গোপসাগরে দ্রুত গ্যাসকূপ খননের উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি নিজস্ব সক্ষমতা বাড়াতে বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর বাসভবনসহ দেশের সব সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর কাজ হাতে নেওয়া হয়েছে।

বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার শেখ হাসিনার ফ্যাসিস্ট চক্রের সঙ্গে হাত মিলাচ্ছে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে নাকি তাদের রানীমা দেশে আসবে, আর রাজাকারেরা বলছে ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে। তারা নানাভাবে ষড়যন্ত্র করছে, আপনাদের সাবধানে থাকতে হবে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে অসহায় মানুষদের মাঝে আর্থিক অনুদান, ঢেউটিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন মন্ত্রী।

  • এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ, জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে কোরবানির পশুর হাটের ইজারাকে (ডাক) কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় জামায়াতে ...

অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে নির্ধারিত স্থানের বাইরে হকার বসলে শুধু উচ্ছেদ নয়, তাদের মালামালও জব্দ করা হবে এবং ...

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি ...

সরকার কি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানে যাবে, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আলাদা কোনো যৌথবাহিনী বা ‘অপারেশন ক্লিন হার্ট’র মতো কোনো অভিযান গঠনের পরিকল্পনা নেই বলে সাফ ...

Showing Slide 1 of 5