শিরোনাম

** অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক | ** ফেনীতে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | ** কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৩ কর্মকর্তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে পোস্টার | ** ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ | ** ছবি ব্যবহার করে ব্যবসা করায় ৭ হাজার কোটি দাবি অভিনেত্রীর | ** ‎তালা উপজেলা পরিষদ চত্বরে মেয়াদোত্তীর্ণ পণ্য, ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড | ** একই দাগে খাস জমির সীমানা নির্ধারণ করে ব্যক্তি মালিকানাধীন জমির নামজারির নির্দেশ | ** অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে | ** সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর | ** মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন | ** দুদকের গত ২০ বছরে হওয়া মামলা মিথ্যা প্রমাণিত দুদকের ৫০ শতাংশ মামলা | ** সাতক্ষীরায় ভুয়া পুলিশকে আটক করল আসল পুলিশ |
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • ২০১০ সালে ক্যান্টনমেন্ট থানা জামাতের রুকন সদস্য ২০২১ সালে গুলশান আজাদ ইউনিট আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক— সাংবাদিক জুলকারনাইন সায়ের

২০১০ সালে ক্যান্টনমেন্ট থানা জামাতের রুকন সদস্য ২০২১ সালে গুলশান আজাদ ইউনিট আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক— সাংবাদিক জুলকারনাইন সায়ের

image_print
image_print

২০১০ সালে ক্যান্টনমেন্ট থানা জামাতের রুকন সদস্য ২০২১ সালে গুলশান আজাদ ইউনিট আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক

–সাংবাদিক জুলকারনাইন সায়ের।

গতকাল ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনার নেপথ্যে যা জানা গেছে:

বিশেষ কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে লক্ষ্য করে এই আক্রমণ করা হয়নি। যা ঘটেছে, তা হলো নিউগিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দিন ভূঁইয়া আরজু এবং মেজর জেনারেল (অব.) গোলাম মোহাম্মদ মহিউদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা জায়গা, প্লট এবং রাস্তা ব্যবহার সংক্রান্ত বিরোধের সূত্রে ১৫০–২০০ জনের একটি সংঘবদ্ধ দলের সশস্ত্র হামলা এবং নিউগিনি প্রপার্টিজে অবস্থিত স্টুডিওসহ একাধিক যানবাহন ভাঙচুর।

এই ঘটনার কয়েক দিন আগে মিরপুরের শাহাদাত গ্রুপের সঙ্গে সম্পর্কিত এক ব্যক্তি রাস্তা ব্যবহার নিয়ে নিউগিনির নাজিম উদ্দিনকে ফোনে হুমকি দেন। কাছাকাছি সময়ে শাহাদত গ্রুপের শুটার সোহেল নামক এক ব্যক্তি মেজর জেনারেল (অব.) গোলাম মোহাম্মদ মহিউদ্দিন এবং ছায়ানীড় অ্যাপার্টমেন্টের মালিক মতিউর রহমানের হয়ে নাজিম উদ্দিনকে পুনরায় হুমকি দেন এবং সেখানে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের একজন আত্মীয়ের (ক্ষতিগ্রস্ত স্টুডিও মালিকের স্ত্রী’র মামা) ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে দাবি করে তাকে শাসায়।

২০১০ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ক্যান্টনমেন্ট থানার রুকন সদস্য নাজিম উদ্দিন একসময় থাই গ্লাস ও বিভিন্ন স্ক্র্যাপের কাজ করতেন; সে সময় তার সখ্যতা তৈরি হয় স্থানীয় প্রভাবশালী হিসেবে পরিচিত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যান্টনমেন্ট থানার সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি আব্বাসের সঙ্গে।

হাজি আব্বাসের সঙ্গে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে নাজিম উদ্দিন বিভিন্ন জায়গা দখল করেন। আওয়ামী লীগের প্রভাবে অবৈধ জায়গা দখলের অভিযোগে তার নামে একাধিক মামলা রয়েছে। ২০২১ সালে নাজিম উদ্দিন গুলশান আজাদ ইউনিট আওয়ামী লীগের তথ্য ও গবেষণা পদ লাভ করেন।

এদিকে তার প্রতিপক্ষ মেজর জেনারেল (অব.) গোলাম মোহাম্মদ মহিউদ্দিন আওয়ামী লীগের শাসনামলে যুবলীগ নেতা মইনুল খান নিখিলের সঙ্গে জায়গা-জমির ব্যবসা করতেন। তার নামেও প্রভাব খাটিয়ে একাধিক জায়গা দখলের অভিযোগ রয়েছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রভাব খাটিয়ে নাজিম উদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন এবং এই দুই ব্যক্তির দ্বন্দ্ব চরমে পৌঁছায়।

এমতাবস্থায় গতকাল রাতে ৪টি ট্রাকে প্রায় ১৫০–২০০ লোকের সমাগম ঘটানো হয় দুই পক্ষের বিবাদের কেন্দ্রে থাকা ৩৫ কাঠার একটি জমি দখল নিতে। এ সময় কেবল একটি স্টুডিও ভাঙচুর হয়েছে—বিষয়টি শুধু তা নয়; এর সঙ্গে একাধিক গাড়ি ও প্লটে থাকা অন্যান্য স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। আগত ব্যক্তিদের কয়েকজন অস্ত্রসহ সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে কয়েক রাউন্ড গুলিও চালানো হয়। স্টুডিও মালিকের সঙ্গে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আত্মীয়তার সম্পর্ক রয়েছে এই তথ্য আগত সন্ত্রাসীদের দৃশ্যত আরও হিংস্র করে তোলে।

বিভিন্ন নথি পর্যালোচনা করে দেখা যায়, নাজিম উদ্দিন ভূঁইয়া আরজু এবং মেজর জেনারেল (অব.) গোলাম মোহাম্মদ মহিউদ্দিন উভয়ই জমির ব্যবসা এবং অবৈধ জমি দখলের সঙ্গে জড়িত; অতীতেও এই দুই পক্ষ একাধিকবার বিবাদে জড়িয়ে ওই এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

ঢাকা সেনানিবাস সংলগ্ন এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর এহেন হামলা এটাই স্পষ্ট করে যে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা নাজুক অবস্থানে রয়েছে।

তথ্য সূত্রঃ অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এর ফেসবুক ওয়াল

  • এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ, জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে কোরবানির পশুর হাটের ইজারাকে (ডাক) কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় জামায়াতে ...

অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে নির্ধারিত স্থানের বাইরে হকার বসলে শুধু উচ্ছেদ নয়, তাদের মালামালও জব্দ করা হবে এবং ...

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি ...

সরকার কি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানে যাবে, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আলাদা কোনো যৌথবাহিনী বা ‘অপারেশন ক্লিন হার্ট’র মতো কোনো অভিযান গঠনের পরিকল্পনা নেই বলে সাফ ...

Showing Slide 1 of 5