যেকোনো স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা বা পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা সরাসরি কর্তৃপক্ষের নজরে আনতে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন চালু করলো “ক্লীন কেয়ার” এ্যাপ
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গ্রীন সিটি পরিকল্পনার বাসযোগ্য নগর নিশ্চত করে নাগরিকদের সবুজ শহর উপহার দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর যেকোনো স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা বা পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা সরাসরি কর্তৃপক্ষের নজরে আনতে চালু করেছে ডিএসসিসি “CLEAN CARE” এপস।
মাত্র কয়েকটি ক্লিকে সিটি কর্পোরেশনে যেকোনো অভিযোগ করুন এখন সহজে…
আপনার চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এখন আরও সহজ! আমাদের ক্লিন কেয়ার (Clean Care) অ্যাপের মাধ্যমে আপনি যেকোনো স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা বা পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা সরাসরি কর্তৃপক্ষের নজরে আনতে পারবেন।
📱 অ্যাপসটির ব্যবহার বিধি (কীভাবে ব্যবহার করবেন):
অ্যাপটি ব্যবহার করা খুবই সহজ। নিচে দেওয়া ধাপগুলো অনুসরণ করুন:
১. ডাউনলোড ও লগইন: প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘ক্লিন কেয়ার’ অ্যাপটি ডাউনলোড করে আপনার মোবাইল নম্বর দিয়ে সাইন-ইন করুন।
২. ছবি তুলুন: আপনার এলাকায় বা রাস্তায় জমে থাকা ময়লার বা সিটি কর্পোরেশনে অভিযোগ যোগ্য একটি স্পষ্ট ছবি তুলুন।
৩. লোকেশন যুক্ত করুন: এলাকা বা ওয়ার্ডের নাম নাম নির্বাচন করুন।
৪. অভিযোগ জমা দিন: ‘সাবমিট’ বা ‘অভিযোগ করুন’ বাটনে ক্লিক করলেই আপনার কাজ শেষ!
ক্লিন কেয়ার অ্যাপের উপকারিতা:
ঝামেলাহীন অভিযোগ: কোনো দপ্তরে সশরীরে না গিয়েই ঘরে বসে বা চলতে-ফিরতে অভিযোগ করা যায়।
দ্রুত সমাধান: আপনার অভিযোগ সরাসরি দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্নতা কর্মীদের কাছে পৌঁছে যায়, ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
অগ্রগতি ট্র্যাকিং: আপনার দেওয়া অভিযোগের ওপর কী কাজ হচ্ছে (যেমন: কাজ চলছে নাকি সম্পন্ন হয়েছে) তা অ্যাপেই দেখতে পাবেন।
পরিচ্ছন্ন পরিবেশ: নাগরিক হিসেবে নিজের এলাকাকে রোগবালাই মুক্ত ও সুন্দর রাখার সবচেয়ে সহজ মাধ্যম এটি।
অভিযোগ কারীর রিভিউ: আপনার অভিযোগটি সমাধান হলে আপনি কতটুকু সন্তুষ্ট বা বস্তুতই কাজ হয়েছে কিনা এর উপরে আপনি রিভিউ দিতে পারবেন এবং রেটিং করতে পারবেন। আপনার রিভিউ ও রেটিং এর উপর আপনার পরামর্শের উপর আমরা আমাদের সেবা মান আরো উন্নত করার চেষ্টা করবো।
আজই ডাউনলোড করুন ‘ক্লিন কেয়ার’ অ্যাপ আর আপনার চারপাশকে রাখুন ঝকঝকে সুন্দর!
📍 পরিচ্ছন্ন পরিবেশ, আমাদের অঙ্গীকার।
- এমএম/এসজাবা