কক্সবাজারে হাসপাতাল থেকে আসামি পলাতক
কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে হাতকড়া পরা অবস্থায় এক আসামি পালিয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের পঞ্চম তলার পুরুষ সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।পলাতক আসামি ইব্রাহিম টেকনাফের হ্নীলার ২৬ নম্বর মোছনি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
পুলিশ জানায়, ২৫ সেপ্টেম্বর উখিয়ার ধমনখালী এলাকায় স্থানীয় এক যুবককে অপহরণের চেষ্টা করে ইব্রাহিম ও নুরুল আলম নামে দুই রোহিঙ্গা। এসময় তাদের আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে পুলিশে সোপর্দ করা হয়।
রাতে পাহারারত পুলিশ সদস্যদের অসচেতনতার সুযোগে ইব্রাহিম পালিয়ে যায়। এদিকে, পলাতক আসামিকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।