শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |

তালায় ভাঙ্গন ঠেকাতে গ্রামবাসির নিজেদের অর্থায়নে বেড়িবাঁধ নির্মান

image_print
image_print

আজমল হোসেন জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :

তালায় কপোতাক্ষ নদের শাহজাতপুর-মাহমুদকাটি-কপিলমুনি অংশের বেড়িবাঁধের ভাঙ্গন ঠেকাতে নিজেদের অর্থায়নে নির্মাণ প্রকল্প শুরু করেছে এলাকাবাসি। শুক্রবার (১১ জুলাই) সকালে প্রায় শতাধিক মানুষ এ কাজ শুরু করে।

জানাযায়, মাহমুদকাটি খেয়াঘাটে যাওয়া মূল রাস্তাটি নিচু হওয়ায় এলাকাবাসী প্রায় আধা কিলোমিটার রাস্তা উঁচু করার কাজ শুরু করেন।
মাদিয়া বিল ও খোল বিল পরিচালনা কমিটি এবং স্থানীয় জমির মালিকদের আর্থিক ও শ্রমিক সহযোগিতায় এই বাঁধটিকে টেকসই করে গড়ে তোলার চেষ্টা চলছে।

স্থানীয়দের মতে, এই রাস্তাটি এবং এর পাশের বেড়িবাঁধ রক্ষা করা গেলে গ্রামের প্রধান জীবিকা—মাছের ঘের ও ধানক্ষেত—বন্যা ও নদীভাঙনের ক্ষতি থেকে বাঁচবে। প্রাথমিকভাবে বাঁধ নির্মাণে আনুমানিক ৪ লক্ষ টাকা ব্যয় হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় বাসিন্দা খায়রুল আলম বলেন, “যদি সরকারি সহযোগিতা পাওয়া যায়, তাহলে এই এলাকার মানুষ অনেকটাই স্বস্তি পাবে। ইতোমধ্যে দুটি বাজেটের আওতায় দু’টি স্থানে সংস্কারকাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি।

খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম. লিয়াকত হোসেন বলেন, কপোতাক্ষ নদের ভাঙন দিন দিন ভয়াবহ আকার নিচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে গ্রামের অনেক মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও ঘের হুমকির মুখে পড়বে। স্থানীয়দের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগ প্রশংসনীয়, তবে স্থায়ী সমাধানের জন্য সরকারি সহায়তা প্রয়োজন।

এ বিষয়ে তালা উপজেলা এলজিইডির প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার বলেন, স্থানীয়রা যে উদ্যোগ নিয়েছেন তা খুবই ইতিবাচক। এলজিইডি থেকে যেসব এলাকায় প্রকল্প রয়েছে, সেগুলোর কাজ ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রয়োজনে এই এলাকা পরিদর্শন করে জরুরি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হবে।

##

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5