শিরোনাম

** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল |
  • দেশজুড়ে
  • ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত হলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা

ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত হলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা

image_print
image_print

আজিজুর রহমান বাচচু লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক
পদে জয়ী হয়েছেন তিনি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন ৪৫৩ জন ভোটার ভোট প্রয়োগ করেন।
প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান,বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ইমাম হোসেন,ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এল রহমান প্রমুখ।

সদস্যদের ভোটের মাধ্যমে তিনি এ পদে নির্বাচিত হন। মোরগ প্রতীকে তিনি ২৬৬ ভোট পেয়েছেন এর আগেও তিনি ইছাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। ওই ইউনিয়নে সভাপতি পদে জয়ী হন মো. অলি উল্যা।

ছাতা প্রতীকে তিনি ২৫৫ ভোট পেয়েছেন। আর সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সম্রাট মাছ প্রতীকে ২৪১ ভোট

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার বিষয়ে জানতে চাইলে আজিজুর রহমান বলেন, বিএনপির সঙ্গে আমি নব্বই সাল থেকে রাজনীতি করছি। ১৯৯১-এর নির্বাচনে আমি প্রথম বিএনপিকে ভোট দিই। বিগত ১৫ বছর ৬ মাস আমি দলের সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম।

আওয়ামী লীগ আমলে আপনি কতটা নির্যাতনের শিকার হয়েছেন- প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে মাহফুজের বাবা বলেন, আমি মূলত ব্যবসায়ী। গত বছরের ২০ জুলাই আন্দোলনের সময় আমি গ্রেফতার হয়েছিলাম। ব্যবসায়িকভাবে আমার অনেক ক্ষতি হয়েছে।

রাজনীতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের কল্যাণে কাজ করা।

###

নিউজে সর্বশেষ

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

Showing Slide 1 of 5