শিরোনাম

** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল |
  • বাংলাদেশ
  • সীমান্তে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

সীমান্তে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

image_print
image_print

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশের এক সিনিয়র পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে আটক ওই পুলিশ কর্মকর্তার পরিচয় প্রকাশ করেনি বিএসএফ।

বিএসএফের কর্মকর্তারা জানান, শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে নিয়মিত টহলের সময় ওই ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করতে দেখা যায়। সন্দেহজনক আচরণের কারণে তাঁকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বাংলাদেশ পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। উদ্ধার হওয়া কাগজপত্রে তার পরিচয় নিশ্চিত হলেও তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হয়নি। পরে তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভারতীয় কর্তৃপক্ষের ভাষ্য, এ ধরনের ঘটনা প্রায় নজিরবিহীন। দায়িত্বে থাকা কোনো বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আগে কখনো এভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকতে গিয়ে ধরা পড়তে হয়নি।

ভারত–বাংলাদেশ সীমান্ত বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলোর একটি, যার দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই রয়েছে প্রায় ২ হাজার ২১৭ কিলোমিটার। ভৌগোলিক বৈশিষ্ট্য, নদীসংলগ্ন এলাকা, ঘনবসতি ও শহরের কাছাকাছি অবস্থানের কারণে উত্তর ২৪ পরগনা সবসময় অনুপ্রবেশ, চোরাচালান ও মানবপাচারের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।

বিএসএফ দীর্ঘদিন ধরেই মাদক ও গরু পাচার, জাল মুদ্রা চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করেছে। নজরদারির মান বাড়াতে বেড়া নির্মাণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারও চলছে।

তবে আটক বাংলাদেশি কর্মকর্তার উদ্দেশ্য নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। তিনি এককভাবে সীমান্ত পার হতে চেয়েছিলেন, নাকি কোনো চক্রের সঙ্গে যুক্ত ছিলেন—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা বলছেন, বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করা হচ্ছে।

এক ভারতীয় কর্মকর্তা মন্তব্য করেন, এ ঘটনা সীমান্তে সর্বক্ষণ সতর্ক থাকার প্রয়োজনীয়তা আরও একবার সামনে এনেছে। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে।

##

নিউজে সর্বশেষ

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

Showing Slide 1 of 5