শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |

রাত পোহালে ডাকসুর ভোট, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ

image_print
image_print

রাত পোহালেই অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনের আগে পুরো ক্যাম্পাস এখন উৎসবের আমেজে ভরপুর। প্রচার-প্রচারণা, পোস্টার-ব্যানার, মিছিল-মিটিং আর নানান আয়োজন গতকাল শেষ হলেও শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় আগেভাগেই নিয়েছে উৎসবের রূপ।

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন পর ডাকসুর ভোট ঘিরে তারা ভীষণ উচ্ছ্বসিত। কারণ, এ নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসবে, যা শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সামাজিক পরিবেশ আরও প্রাণবন্ত করবে বলে আশা করা হচ্ছে।

সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, প্রচার-প্রচারণা শেষ হলেও প্রচারণার রেশ এখনো টের পাওয়া যায়। ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রার্থীর পোস্টার। টিএসসি, মধুর ক্যান্টিন ও হলগুলোতে শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে বসে আলোচনা করছে আগামীকালের ভোট নিয়ে। কে কোন পদে এগিয়ে, কার সম্ভাবনা বেশি- এসব নিয়ে চলছে তর্ক-বিতর্ক। ক্যান্টিনের আড্ডায়ও আজ (সোমবার) মূল আলোচনার বিষয় নির্বাচন। অনেকে আবার ভোটের দিন কীভাবে লাইনে দাঁড়াবেন, কোন প্রার্থীকে ভোট দেবেন এসব নিয়েই সরব।

হলগুলোতে প্রার্থীদের প্রচারণা বন্ধ হলেও চুপ নেই তাদের সমর্থকরা। তারা নিজেদের সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের একজোট করার চেষ্টা করছেন। তবে প্রচারণা শেষ হওয়ায় এখন সবকিছু অনেকটাই শান্ত, আর সেই শান্ত পরিবেশে লুকিয়ে আছে ভোটপূর্ব উত্তেজনা।

সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, প্রচার-প্রচারণা শেষ হলেও প্রচারণার রেশ এখনো টের পাওয়া যায়। ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রার্থীর পোস্টার। টিএসসি, মধুর ক্যান্টিন ও হলগুলোতে শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে বসে আলোচনা করছে আগামীকালের ভোট নিয়ে। কে কোন পদে এগিয়ে, কার সম্ভাবনা বেশি- এসব নিয়ে চলছে তর্ক-বিতর্ক। ক্যান্টিনের আড্ডায়ও আজ (সোমবার) মূল আলোচনার বিষয় নির্বাচন। অনেকে আবার ভোটের দিন কীভাবে লাইনে দাঁড়াবেন, কোন প্রার্থীকে ভোট দেবেন এসব নিয়েই সরব।

হলগুলোতে প্রার্থীদের প্রচারণা বন্ধ হলেও চুপ নেই তাদের সমর্থকরা। তারা নিজেদের সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের একজোট করার চেষ্টা করছেন। তবে প্রচারণা শেষ হওয়ায় এখন সবকিছু অনেকটাই শান্ত, আর সেই শান্ত পরিবেশে লুকিয়ে আছে ভোটপূর্ব উত্তেজনা।

আরবি বিভাগের শিক্ষার্থী সাদিয়া আক্তার বলেন, অনেক দিন পর ডাকসু নির্বাচন হচ্ছে। আমরা চাই এই ভোটের মাধ্যমে প্রকৃত ছাত্রনেতারা উঠে আসুক, যারা শিক্ষার্থীদের সমস্যা গুরুত্ব দিয়ে সমাধান করবে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, প্রচারণা চলাকালে পুরো ক্যাম্পাসে যে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে, সেটা উপভোগ করেছি। আশা করি, সুষ্ঠুভাবে ভোট হলে আমাদের বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার দারুণ দৃষ্টান্ত তৈরি হবে। অনেক প্রতিশ্রুতি আমরা শুনেছি। এবার দেখতে চাই কে বাস্তবে শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারে। তাই আমরা সবাই দায়িত্বশীলভাবে ভোট দেবো।

রুমানা ইসলাম নামের আইন বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, ডাকসুর নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, এটা আমাদের গণতন্ত্র চর্চার একটি অংশ। আমরা চাই এই নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অধিকার আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হোক।

অন্যদিকে, এরইমধ্যে ভোটের দিন ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪। যার মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯।

##

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5