শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |

বাংলাদেশের লক্ষ্য ১৪৪ রান

image_print
image_print

জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করতে হলে বাংলাদেশকে করতে হবে ১৪৪ রান। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করে হংকং ক্রিকেট দল। অথচ এই হংকং আসরের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৯৪ রানের বেশি করতে পারেনি।

বৃহস্পতিবার আবু ধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে হংকং। ৩০ রানে ২ উইকেট হারালেও নিজাকাত খান, জিসান আলি ও ইয়াসিম মুর্তজার দায়িত্বশীল ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়ে হংকং।

আগে ব্যাট করতে নেমে ৭ রানে প্রথম উইকেট হারায় হংকং। দলকে ব্রেক থ্রু উপহার দেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। তিনি নো বল দিয়ে ওভার শুরু কলেও দলকে ব্রেক থ্রু উপহার দেন। রিভিউ নিয়ে অংশুমান রাঠকে ফেরায় বাংলাদেশ।

তাসকিনের বলটি অংশুমান রাঠের ব্যাট ছুঁয়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে জমা হয়। তবে ব্যাট–বলের সংযোগের আওয়াজ শুনেই রিভিউ নেয় বাংলাদেশ। ৭ রানে প্রথম উইকেট হারাল হংকং। উইকেট পেলেও ওভারে ১১ রান খরচ করেছেন তাসকিন।

বাংলাদেশকে দ্বিতীয় উইকেট উপহার দেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। দারুণ এক ডেলিভারিতে বাবর হায়াতের স্টাম্প উপড়ে ফেললেন তিনি। বাবর হায়াতের বিদায়ে ৪.৪ ওভারে দলীয় ৩০ রানে দুই উইকেট হারায় হংকং।

হংকং শিবিরে ফের আঘাত হানেন তানজিম হাসান সাকিব। তার বলে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন জিশান আলী। বলে টাইমিংয়ে গড়মিল হওয়ায় উঠে যায় ক্যাচ। মিডউইকেট থেকে অনেকেটা পেছনে দৌড়ে দারুণ এক ক্যাচ নেন মোস্তাফিজুর রহমান। ৩৪ বলে ৩০ রান করা জিশানের বিদায়ে ভাঙে ৪১ রানের তৃতীয় উইকেট জুটি।

৭১ রানে তৃতীয় উইকেট পতনের পর জুটি বেঁধেছিলেন নিজাকাত খান ও ইয়াসিম মুর্তজা। ৩৪ বলে ৪৬ রান যোগ করার পর রানআউট হন মুর্তজা। ১৯ বলে ২৮ রান করেন হংকংয়ের এই অধিনায়ক। তার বিদায়ে ১১৭ রানে চতুর্থ উইকেট হারায় হংকং।

১৯তম ওভারের দ্বিতীয় বলে রিশাদ হোসেনকে ছক্কা মারেন নিজাকাত খান। ওভারের পঞ্চম বলে প্রতিশোধ নিয়ে নেন রিশাদ। ৪০ বলে ৪২ রান করা নিজাকাত ফিরেছেন তানজিমকে ক্যাচ দিয়ে। হংকংয়ের সর্বোচ্চ স্কোরারকে ফেরানোর পরের বলেই কিঞ্চিত শাহকে এলবিডব্লু করেন রিশাদ।

ইনিংসের একিবারে শেষ ওভারে আজিজ খানকে ফেরান তাসকিন আহমেদ। ১৩৭ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন আজিজ খান। হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। এছাড়া ৩০ ও ২৮ রান করে করেন জিসান আলী ও ইয়াসিম খান।

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ২২,৩১ ও ৩৮ রানে ২টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ।

নিউজে সর্বশেষ

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

Showing Slide 1 of 5