শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |

আবার জামায়াতের লোগো পরিবর্তন

image_print
image_print

৯ বছর পর আবার লোগো পরবির্তন করেছে জামায়াতে ইসলামী। রোববার ঢাকা নিযুক্ত স্প্যানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেয়ালে লাগানো নতুন লোগো সামনে এসেছে।

নতুন লোগোতে সবুজ পতাকার মাঝে কিতাবের ওপর উদীয়মান সূর্য রয়েছে। তার ওপর রয়েছে কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে। যা প্রবেশ দুয়ার অর্থে ব্যবহৃত হয়েছে।

এর আগে ২০১৬ সালে লোগো পরিবর্তন করে জামায়াত। আগের লোগোতে, গম্ভুজের মধ্যে আল্লাহর শব্দের মাঝে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা এবং নিচে লেখা ছিল আকিমুদ দ্বীন (দ্বীন কায়েম কর)। ওই বছরের ৭ জুন বাংলাদেশের পতাকার আদলে লাল-সবুজ আয়তক্ষেত্রে, ওপরে লাল রঙে বাংলাদেশ এবং নিচে সবুজ রঙে লেখা ছিল জামায়াতে ইসলামী। সেবারও লোগো পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিক জানানো হয়নি। তখন কিছুদিন দলের সংবাদ বিজ্ঞপ্তিতে লাল-সবুজ লোগো ব্যবহার করা হত।

তবে জামায়াতের সভা-সমাবেশের ব্যনারে ২০১৬ সালের আগের লোগো ব্যবহার করা হয়। সংবাদমাধ্যমও এই লোগোটি ব্যবহার করে জামায়াত সংক্রান্ত সংবাদে। দলটির একাধিক নেতা সমকালকে বলেছেন, আনুষ্ঠানিকভাবে কোনো লোগোই ব্যবহার করা হয়নি। সামাজিক মাধ্যমে ধূসর রঙের মধ্যে সবুজ রঙের বৃত্ত রেখার মধ্যে কালো রঙে বাংলাদেশ জামায়াতে ইসলাম লোগো ব্যবহার করা হয়।

রোববার সামনে আসা লোগোও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। জামায়াত নেতারা জানিয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল না। তবে সামাজিকমাধ্যমে আলোচনার কারণে আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সমকালকে বলেছেন, বেশ কয়েকটি লোগোর নকশা প্রাথমিকভাবে করা হয়েছে। কোন লোগোটি ব্যবহার করা হবে, তা চূড়ান্ত হয়নি। নির্বাহী পরিষদের আলোচনা হয়েছে। চূড়ান্ত হলে জানানো হবে।

##

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5