শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |

রাজধানীর শাহবাগে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

image_print
image_print

রাজধানীর শাহবাগ এলাকা থেকে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টার মধ্যে জাতীয় ঈদগাহ মাঠ এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ফুটপাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফুটপাত থেকে এক ব্যক্তিকে (৪০) অচেতন অবস্থায় উদ্ধার করি। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের ফুটপাত থেকে এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে শাহবাগ থানার এসআই মো. ইলিয়াস কবির বলেন, খবর পেয়ে মসজিদের পাশে ফুটপাতে অচেতন অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত ঢামেকে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ওই নারীও ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া জাতীয় ঈদগাহ মাঠ সংলগ্ন ফুটপাত থেকে আরও এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করা হয়। শাহবাগ থানার এসআই গোলাম রাসেল পারভেজ বলেন, খবর পেয়ে ঈদগাহ মাঠের পাশে ফুটপাত থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করি। ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃত ব্যক্তির শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনটি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, তিনটি মরদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আশরাফ মন্ডল। বাকিদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

তিনি বলেন, তিনটি মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া এই ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5