তালা উপজেলার দেওয়ানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রয়াত আব্দুর রব স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে স্কুলের ক্লাসরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তালা মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মারুফ উল ইসলাম, তেতুঁলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ময়েজউদ্দিন মোড়ল, সমাজসেবক আব্দুল মান্নান মিঠু ।
এছাড়া সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ এলাকার অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন।
##
Post Views: ৭১





