শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |

অপরিচিতদের সচিবালয়ে প্রবেশ পাস না দিতে স্বরাষ্ট্রের চিঠি

image_print
image_print

অপরিচিত দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশ পাস না দিতে সংশ্লিষ্টদের চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয় প্রবেশে অপরিচিতদের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে সম্প্রতি সব মন্ত্রণালয় এবং বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবদের একান্ত সচিব, অতিরিক্ত সচিব এবং যুগ্মসচিবরা বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে দর্শনার্থীদের প্রবেশের জন্য ওটিপি প্রদান করে থাকেন। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, ওটিপি প্রদানের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে ওটিপি গ্রহণ করে কিছু দর্শনার্থী সচিবালয়ের অভ্যন্তরে প্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন। এতে সচিবালয়ের কর্মপরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। এ কারণে দর্শনার্থীদের অনুকূলে ওটিপি প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি হয়ে পড়েছে।

এমতাবস্থায়, পরিচিতি নিশ্চিত না হয়ে কাউকে ওটিপি প্রদান করা থেকে বিরত থাকার জন্য এবং অপরিচিত/স্বল্পপরিচিত/সন্দেহজনক কাউকে ওটিপি প্রদান করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানানো হয় চিঠিতে।

এই চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনারকেও দেওয়া হয়েছে। উপ-পুলিশ কমিশনারকে সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জোরদার রাখতে সচেষ্ট থাকার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

সপ্তাহের প্রতি সোমবারের পাশাপাশি বৃহস্পতিবারও বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ রয়েছে। সপ্তাহের এই দুই দিন (সোম ও বৃহস্পতিবার) অনুমোদিত কার্ডধারী ছাড়া কেউ সচিবালয়ে প্রবেশ করতে পারছেন না।

 

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5