শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • ২৭২ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির মিত্রদের মধ্যে তীব্র অসন্তোষ, সোমবার জরুরি সংবাদ সম্মেলন

২৭২ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির মিত্রদের মধ্যে তীব্র অসন্তোষ, সোমবার জরুরি সংবাদ সম্মেলন

image_print
image_print

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৭২ আসনে নিজেদের প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। এ দিয়ে বিএনপির মিত্র ১২ দলীয় জোট নেতাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের কার্যালয়ে ডাকা বৈঠকে বিএনপির এ সিদ্ধান্তে ‘বিস্মিত ও ক্ষুব্ধ’ প্রতিক্রিয়া জানান জোটের নেতারা।

বৈঠকে শরিক দলের নেতারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন ও সরকার গঠনের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করে সেই প্রতিশ্রুতির বরখেলাপ করা হয়েছে। তাদের দাবি, কোনো আলোচনা ছাড়াই সব আসনে বিএনপি একপাক্ষিকভাবে প্রার্থী ঘোষণা করেছে।

জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, এ পরিস্থিতিতে জোট কীভাবে এগোবে তা স্পষ্ট করতে আগামী সোমবার (৮ ডিসেম্বর) এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনের সময় ও স্থান শনিবার জানানো হবে।

বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটু, সিনিয়র ভাইস চেয়ারম্যান এম এ বাসার, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান ও মহাসচিব ইমরুল কায়েস, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব সারোয়ার আলম, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম এবং ইসলামী ঐক্য জোটের যুগ্ম মহাসচিব ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়।

##

নিউজে সর্বশেষ

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

Showing Slide 1 of 5