শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |

তালায় সুধীজনদের সাথে মতবিনিময় করলেন নবাগত ইউএনও তারেক হাসান

image_print
image_print

তালা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,

সাংবাদিক ও সুধীজনদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান মতবিনিময় করেছেন ।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলা পরিষদ সভাকক্ষে তিনি মতবিনিময় সভায় মিলিত হন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দীন, আলাউদ্দীন জোয়ার্দ্দার, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিজুল হক লিটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, তালা প্রেসক্লাবের একাংশের সভাপতি এস.এম. নজরুল ইসলাম, অপর অংশের সভাপতি এম. এ হাকিম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, তালা রিপোর্টার্স ক্লাবের সাবকে সাধারন সম্পাদক বিএম জুলফিকার রায়হান, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ,জাগরণ বার্তা ফাউন্ডেশনের পরিচালক,  ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এম,এম, মারুফ-উল-ইসলাম,
ঠিকাদার মো. ময়েজ উদ্দীন, শিক্ষক নাসিরুদ্দীন নাহিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদের, মীর্জা সাকিব ও মামুন হাওলাদার প্রমুখ।
মতবিনিময় সভায়- বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, সুধীজন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময়- উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন এবং সরকারি সেবায় আরও গতিশীলতা আনার বিষয়ে আলোচনা হয়।

নবাগত ইউএনও তারেক হাসান বলেন, তালার সার্বিক উন্নয়নে আপনাদের হয়ে নিজেকে নিয়োজিত রাখতে চাই, সকল শ্রেনী পেশার মানুষের প্রতিনিধিত্ব বিবেচনায় আপনাদের পরামর্শ প্রত্যাশা।

৩৭তম বিসিএস এর এই কর্মকর্তা বরিশাল, মাদারীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে সদ্য বিদায়ী ইউএনও দীপা রানী সরকার এর স্থলাভিষিক্ত হয়েছেন। বুয়েটের শিক্ষার্থী ছিলেন। দেশের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা।

 

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5