শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |
  • দেশজুড়ে
  • জেলার খবর
  • তালায় স্বাস্থ্য কেন্দ্রে ৪দিন ধরে ঝুলিয়ে রাখা হয়েছে অর্ধনমিত জাতীয় পতাকা

তালায় স্বাস্থ্য কেন্দ্রে ৪দিন ধরে ঝুলিয়ে রাখা হয়েছে অর্ধনমিত জাতীয় পতাকা

image_print
image_print

সাতক্ষীরার জেলার  তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৪দিন ধরে অর্ধনমিত অবস্থায় রেখে জাতীয় পতাকার চরম অবমাননা করা হয়েছে। গত শনিবার (১৯ডিসেম্বর) সকাল থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত অর্ধনমিত অবস্থায় ঝুলিয়ে রাখা জাতীয় পতাকাটি নিয়ে এলাকায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।

এলাকাবাসির দেওয়া তথ্যমতে মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) বেলা দুইটায় সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরঘাটা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে অর্ধনিমিত অবস্থায় রয়েছে জাতীয় পতাকা। কেন্দ্রের প্রতিটি রুমসহ মেইন গেটে ঝুলছে তালা ।

স্থানীয়রা জানান, গত শনিবার থেকেই স্বাস্থ্য কেন্দ্রে ঝুলছে দিন রাত এভাবেই ঝুলছে জাতীয় পতাকা । কোন স্বাস্থ্যকর্মীে এর মধ্যে কোনদিন স্বাস্থ্যকেন্দ্রে আসেনি । নামে এটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ হলেও সবসময়ই থাকে বন্ধ ।

খোঁজ নিয়ে জানাযায়, গত শনিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারাদেশে শোক দিবস পালন করা হয়। দিনটিতে জাতীয় পতাকা অর্ধ নির্মিত রাখার ঘোষণা দেয় সরকার। ঘোষণা অনুযায়ী শনিবার (২০ ডিসেম্বর) সকালে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতীয় পতাকা না নামিয়েই চলে যান কর্মকর্তা কর্মচারীরা। তারপর থেকে অফিসে কেউ না আসায় অর্ধনমিত ভাবে রয়েছে জাতীয় পতাকাটি।

এলাকাবাসী জানান, নগরঘাটা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি বেশিরভাগ সময় বন্ধ থাকে। ফলে প্রতিনিয়ত কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নবাসী। সময়মতো ঔষধ পত্রাদি তো দুরের কথা পরামর্শ থেকেও বঞ্চিত এ এলাকার মানুষেরা।

এ বিষয়ে নগরঘাটা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রের রেহেনা পারভীন জানান, সরকারি ঘোষণা অনুযায়ী গত শনিবার অর্ধ নমিত ভাবে জাতীয় পতাকা আমি নিজেই উত্তোলন করেছিলাম। পরে পতাকা নামাতে মনে ছিলনা। তারপর থেকে ব্যাক্তিগত কারণে কেন্দ্রে আর যাওয়া হয়নি তাই পতাকাটি নামানো হয়নি।

বিষয়টি নিয়ে তালা উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী অনুপ ‍কুমার মন্ডল জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক । আমি আমার অফিস প্রধান কামাল হোসেনকে জানাবো । তিনি তদন্ত পূর্বক বিষয়টির ব্যবস্থা নিবেন।

রনাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন জানান,  জাতীয় পতাকা একটি দেশের সার্বভৌমত্ব ও পরিচয়ের প্রতীক, তাই এর অবমাননা দেশপ্রেমিক মানুষের কাছে অত্যন্ত আপত্তিকর। এটি কেবল একটি কাপড়ের টুকরা নয়, বরং লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্মারক, তাই এর প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

উল্লেখ্য, বাংলাদেশে জাতীয় পতাকার অবমাননা কঠোরভাবে নিষিদ্ধ এবং এর জন্য শাস্তির বিধান রয়েছে, যা পতাকা বিধিমালা অনুযায়ী পরিচালিত হয়।

##

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5