শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |

তারুন্যের প্রতিনিধি শ্রাবণ মনোনয়ন না পাওয়ায় বিরূপ প্রতিক্রিয়া

image_print
image_print

যশোর-৬ (কেশবপুর) আসনে জাতীয়তাবাদী দল বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেওয়ার পর এলাকায় ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কোথাও দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা, আবার কোথাও কাজী রওণকুল ইসলাম শ্রাবণের প্রার্থিতা না দেওয়ায় বিরূপ প্রতিক্রিয়াও প্রকাশ পাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেওয়ায় তার সমর্থকদের মধ্যে আনন্দ ও প্রস্তুতি শুরু হলেও, দীর্ঘদিন মাঠপর্যায়ে সক্রিয় থাকা কাজী রওণকুল ইসলাম শ্রাবণের প্রার্থিতা না পাওয়ায় একাংশ নেতাকর্মীর মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, শ্রাবণ এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং তৃণমূল পর্যায়ে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছিল। ফলে শেষ মুহূর্তে তার নাম বাদ পড়ায় অনেক সমর্থক বিষয়টি সহজে মেনে নিতে পারছেন না।

তবে এ বিষয়ে গাজী রণকুল ইসলাম শ্রাবণ নিজে দলীয় শৃঙ্খলা ও ঐক্যের বার্তা দিয়ে ঢাকায় ফিরে গেছেন এবং প্রকাশ্যে দলের সিদ্ধান্তকে সম্মান জানান। তিনি বলেন, “দলের সিদ্ধান্তই চূড়ান্ত। বিএনপির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

অন্যদিকে আবুল হোসেন আজাদের ঘনিষ্ঠরা বলছেন, তিনি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছেন এবং সাংগঠনিক অভিজ্ঞতার কারণে কেন্দ্রীয় নেতৃত্ব তার ওপর আস্থা রেখেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, সময়ের সঙ্গে সঙ্গে সব বিভ্রান্তি কেটে যাবে এবং সবাই দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মিশ্র প্রতিক্রিয়া সামাল দিয়ে ঐক্য গড়ে তোলাই এখন বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দলীয় নেতৃত্ব দ্রুত তৃণমূলের সঙ্গে যোগাযোগ বাড়ালে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন তারা।

##

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5