শিরোনাম

** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল |

বাংলাদেশে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

image_print
image_print

বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাবে না বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিখ। গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে তাঁকে করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভেনেজুয়েলায় আমেরিকায় আগ্রাসনের প্রেক্ষিতে সে প্রসঙ্গ নিয়েই সংবাদ সম্মেলনে আলোচনা হয়েছে বেশি, এর মধ্যে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ নিয়ে তিনটি প্রশ্ন করা হয় দুজারিখকে। প্রথম প্রশ্নটি ছিল আগামী মাসে হতে যাওয়া নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো প্রসঙ্গে।

জাতিসংঘ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কি না – এ নিয়ে প্রশ্নে দুজারিখ বলেন, ‘না। সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট না থাকলে আমরা…জাতিসংঘ নিজ থেকে পর্যবেক্ষক পাঠাই না। এটা আমরা এখন আর করি না। (বাংলাদেশে) জাতিসংঘের কান্ট্রি অফিস কোনো কারিগরি সহায়তা করছে কি না সেটা আমি আপনাকে জেনে জানাতে পারি, সাধারণত নির্বাচনের ক্ষেত্রে এমন সহায়তা আমরা করে থাকি।’

দ্বিতীয় প্রশ্ন ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর দেশে ফেরা নিয়ে। বাংলাদেশে গণতন্ত্রের পথে উত্তরণের যাত্রায় তারেক রহমানের ফেরাকে তিনি কীভাবে দেখছেন – এ প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমি সংবাদের বিশ্লেষক নই। সংবাদ বিশ্লেষণ সাংবাদিকদের কাজ। বাংলাদেশের জনগনের মত প্রকাশের স্বাধীনতা ও তাঁদের রাজনৈতিক আকাঙ্খার মাধ্যমে যে নির্বাচন হবে, আমরা তাতে সব উপায়ে সমর্থন দিয়ে যাব।’

তৃতীয় প্রশ্নটি ছিল বেগম খালেদা জিয়ার মৃত্যু সংক্রান্ত। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তাঁর মৃত্যুতে জাতিসংঘের প্রতিক্রিয়া কী ছিল, এ প্রশ্নে দুজারিখ বলেন, ‘স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে আমরা তাঁর পরিবার ও বাংলাদেশের মানুষকে সমবেদনা জানিয়েছি।’

##

নিউজে সর্বশেষ

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

Showing Slide 1 of 5