শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |
  • বাংলাদেশ
  • জাতীয়
  • চার দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

চার দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

image_print
image_print

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চার দিনের সফরসূচি উপলক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের এ বিষয়ে জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিলে অংশগ্রহণ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।

এতে আরও জানানো হয়, সফরটি সম্পূর্ণভাবে ধর্মীয় ও সামাজিক কর্মসূচির অংশ এবং বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না। এ উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

সফরসূচির বিবরণ:

তারিখ ক্রমিক নং স্থান সম্ভাব্য সময়সূচী
১১ জানুয়ারি ২০২৬

 

০১ ঢাকা সকাল ৯টা-১০টা
০২ টাংগাইল দুপুর ১টা
০৩ সিরাজগঞ্জ দুপুর ৩টা
০৪ বগুড়া (রাত্রিযাপন) রাত ৮টা
১২ জানুয়ারি ২০২৬

 

০১ বগুড়া সকাল ১০ টা ৩০ মিনিট
০২ রংপুর (পীরগঞ্জ) দুপুর ২ টা
০৩ দিনাজপুর রাত ৯ টা
০৪ ঠাকুরগাঁও (রাত্রিযাপন) রাত ১১ টা
১৩ জানুয়ারি ২০২৬

 

০১ ঠাকুরগাঁও সকাল ১০ টা
০২ পঞ্চগড় দুপুর ১ টা ৩০ মিনিট
০৩ নীলফামারী বিকাল ৪ টা
০৪ লালমনিরহাট সন্ধ্যা ৭ টা
০৫ রংপুর (রাত্রিযাপন) রাত ১১ টা
১৪ জানুয়ারি ২০২৬

 

০১ রংপুর সকাল ১০ টা
০২ বগুড়া (গাবতলী) দুপুর ১ টা
০৩ ঢাকা রাত ৮ টা

. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ মরহুমা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত দোয়া মাহফিল

. আহত জুলাই যোদ্ধা শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ

সার্বিক পরিচালনায়-

. যোগাযোগঃ ক্যাপ্টেন (অবঃ) গণিউল আজম, পরিচালক (সমন্বয়),

মোবাইল নম্বর ০১৭৫৫৭১৮২৭৫

 

নিউজে সর্বশেষ

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

Showing Slide 1 of 5