শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |
  • দেশজুড়ে
  • জেলার খবর
  • সকল দল , মত, শ্রেণী পেশার মানুষ নিয়ে এলাকার উন্নয়ন করবো- হাবিবুল ইসলাম হাবিব

সকল দল , মত, শ্রেণী পেশার মানুষ নিয়ে এলাকার উন্নয়ন করবো- হাবিবুল ইসলাম হাবিব

image_print
image_print

সাতক্ষীরার তালায় শনিবার (২৪শে জানুয়ারী) ২০২৬ বিকাল ৩টায় ১০নং খেরশা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে হরিহরনগর বাজার ফুটবল মাঠে ত্রয়োদশ নির্বাচনী জনসভা করা হয়।

খেশরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাষ্টার ময়নুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ হাবিবুল ইসলাম হাবিব।

এসময় বক্তব্যে তিনি বলেন বিগত দিনে আমি যখন এমপি ছিলাম তখন তালা কলারোয়ায় অগণিত উন্নয়নমূলক কাজ করেছি। তালায় কপোতাক্ষের নদের উপরে ব্রিজ, তালা হাসপাতালের ৫০শয্যা, পাটকেলঘাটা প্রশাসনিক থানা, রাস্তা, কালভার্ট, মসজিদ, মন্দির ও স্কুল, কলেজ, মাদ্রাসা সহ অসংখ্য প্রতিষ্ঠান এমপি করন করেছেি। এবার আপনাদের দাবি তালাকে পৌরসভা, পাটকেলঘাটাকে উপজেলা করতে হবে। ইনশাল্লাহ আমি কাজের ছেলে কাজ করতে চাই। আপনারা আমাকে ধানের শীষে বিপুল পরিমানে ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন।

খেরশা ইউনিয়নে হসপিটাল,তালাকে পৌরসভা, পাটকেলঘাটাকে উপজেলা , তালা ও কলারোয়ায় বাইপাস সড়ক করার প্রতিশ্রুতি দিলেন,

তালা উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিবুর রহমান হাসিব ও তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান তালা জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর, খেরশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক স ম ইয়াছিন, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু, তালা উপজেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেসা মিনি, কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম সম্পাদক এম এম মারুফ উল ইসলাম, তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুল রহমান হাফিজ, খেরশা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহা্জ্ব গাজী গফফার, খেরশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম জোয়াদ্দার, সদস্য সচিব নাদিম, সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর, খেলনা ওলামা দলের আহ্বায়ক আবু সাঈদ লাভলু, খেশরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গসংঘনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে তালায় সদর ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অস্থায়ী অফিস উদ্বোধন করবেন মোঃ হাবিবুল ইসলাম হাবিব।

নিউজে সর্বশেষ

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

Showing Slide 1 of 5