শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |
  • দেশজুড়ে
  • জেলার খবর
  • নির্বাচিত হলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিবো – তালায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে হাবিবুল ইসলাম হাবিব

নির্বাচিত হলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিবো – তালায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে হাবিবুল ইসলাম হাবিব

image_print
image_print

নির্বাচিত হলে তালাকে পৌরসভা, প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সাতক্ষীরা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

রবিবার (০১ফেব্রুয়ারী) উপজেলা বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে তালা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি সরকারের আমলে এমপি থাকাকালে তালা উপজেলার রাস্তাঘাট, কালভার্ট-ব্রীজ, বিভিন্ন সরকারি দপ্তরের ভবনের যে উন্নয়ন করেছিলাম তা এখনও সে অবস্থায় রয়েছে। বিগত ১৭ বছরে তালা উপজেলাকে অবহেলিত করে রাখা হয়েছে। আমার করা রাস্তাঘাটে কোন কাজ করেনি বিগত দিনের ক্ষমতাসীন এমপিরা। এরমধ্যে ষড়যন্ত্র করে ৭০ বছরের জেল দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল তারা।  মহান সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়েছে। আবারো জনপ্রতিনিধি হতে পারলে আপনাদের নিরাপত্তাসহ সর্বোপরি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের ধর্মালম্বীদের নিরাত্তা নিশ্চিত করবো। আধুনিক জীপন-যাপনের ব্যবস্থা করবো।

এসময় আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক জোয়ার্দার, আজকের পত্রিকার তালা প্রতিনিধি সেলিম হায়দার, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ- সভাপতি নাজমুল হোসেন, সাংবাদিক গাজী সুলতান আহম্মেদ, আজমল হোসেন জুয়েল, মনিরুজ্জামান মনি, আতাউর রহমান, বাবলুর রহমান প্রমুখ।
##

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5