শিরোনাম

** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল |

এক নজরে দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে সহিংসতার চিত্র

image_print
image_print

২০১৪ সালের দশম নির্বাচনের তুলনায় ২০২৪ সালের দ্বাদশ নির্বাচনে প্রাণহানি উল্লেখযোগ্য হারে কমলেও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা এখনো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ সরকারি তথ্যের ভিত্তিতে তৈরি এক পরিসংখ্যানের তথ্য ধরে এ তথ্য জানান।

পরিসংখ্যানে দেখা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেছে।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি রক্তপাত ও প্রাণহানি ঘটেছিল। ২০১৩ সালের ২২ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ৫৩০টি সহিংস ঘটনায় ১১৫ জন নিহত হন। সে সময় আহতের সংখ্যা ছিল ৩১৫ জন। তবে ওই সময়ে যানবাহন বা স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের কোনো সুনির্দিষ্ট তথ্য এই পরিসংখ্যানে পাওয়া যায়নি।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সহিংসতার ধরনে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। সে সময় প্রাণহানি কমে ২২ জনে দাঁড়ালেও আহতের সংখ্যা ছিল গত তিন নির্বাচনের মধ্যে সর্বোচ্চ—৭৮০ জন। ২০১৮ সালের ১০ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ২ জানুয়ারি পর্যন্ত মোট ৪১৪টি সহিংস ঘটনা ঘটে। এই সময়ে ২৩৪টি ভাঙচুর, ১৫৫টি অগ্নিসংযোগ এবং ১৪৩টি ককটেল বিস্ফোরণ ও গুলি ছোঁড়ার ঘটনা নথিভুক্ত করা হয়।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে মোট সহিংসতার ঘটনা ঘটেছে ৫৩৪টি, যা গত তিনটি নির্বাচনের মধ্যে সংখ্যার বিচারে সর্বোচ্চ। তবে আশার কথা হলো, এই নির্বাচনে প্রাণহানি এক অংকে নেমে এসেছে। ২০২৩ সালের ২১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত সহিংসতায় নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন ৪৬০ জন। এই সময়ে ১০২টি ভাঙচুর, ১১৮টি অগ্নিসংযোগ এবং ৩০টি ককটেল বিস্ফোরণ ও গুলি ছোঁড়ার ঘটনা ঘটে।

##

নিউজে সর্বশেষ

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

Showing Slide 1 of 5