শিরোনাম

** তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১ | ** শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় | ** হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু | ** সব শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির, সময়সীমা ৪ জুন | ** ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলার অভিযোগ | ** হাটে গরু আছে, ক্রেতা নেই | ** ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ | ** নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ, যা জানালেন মির্জা ফখরুল | ** আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ১৭৩ আইনজীবীর জাতিসংঘে আবেদন | ** সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা | ** খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় সাতক্ষীরায় সাংবাদিকদের বিবৃতি | ** নারীদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: যশোরে প্রধানমন্ত্রী |
  • বাংলাদেশ
  • সংখ্যালঘুদের সম্পদের দিকে লাল চোখ দিয়ে তাকালে রাষ্ট্র চোখ তুলে ফেলবে -জামায়াত আমির

সংখ্যালঘুদের সম্পদের দিকে লাল চোখ দিয়ে তাকালে রাষ্ট্র চোখ তুলে ফেলবে -জামায়াত আমির

image_print
image_print

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামীর বাংলাদেশ আমরা সবাই মিলে গড়বো। কোনো বিভক্তি কাউকে করতে দেবো না। স্ব স্ব ধর্মের লোকেরা তাদের মনের মাধুরি মিশিয়ে তারা তাদের ধর্মের কাজ করবেন। সেখানে অন্য কেউ বাধা দেওয়ার দুঃসাহস দেখাতে পারবে না।

তিনি বলেন, আমাদের মাইনরিটি (সংখ্যালঘু) যে ভাই-বোন বলা হয়, তাদের সম্পদের দিকে কেউ লাল চোখ দিয়ে তাকাতে পারবে না। রাষ্ট্র তার চোখ তুলে ফেলবে। আমরা সাম্যর বাংলাদেশ চাই।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের স্টেডিয়াম মাঠে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় জামায়াত আমির এসব কথা বলেন। এসময় তিনি ফরিদপুর-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ড. ইলিয়াস মোল্লাকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‌‘কোনো কিছুর তাইরে নাইরে বজ্জাত করা হবে না। জনগণের ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে, আমরা দেহ-মন-প্রাণ সবকিছু উজার করে তাদেরকে অভিনন্দন জানাবো। এর বাইরে গিয়ে আমরা কিছু মেনে নেবো না।’

তিনি বলেন, “১২ তারিখে প্রথম ভোট হবে গণভোট। কী হবে সেইটা? ‘হ্যাঁ’ মানে ‘আজাদি’, ‘না’ মানে ‘গোলামি’। ইনশাআল্লাহ প্রথম ভোট ‘হ্যাঁ’। ইনশাআল্লাহ সারা দেশবাসী ‘হ্যাঁ’-কে বিজয়ী করবে। তাহলে বাংলাদেশ রাস্তা খুঁজে পাবে। ওই নতুন বাংলাদেশের জন্ম হবে ‘হ্যাঁ’ ভোটের মধ্যদিয়ে। সেই নতুন বাংলাদেশ চালানোর জন্য ইনসাফভিত্তিক একটা রাষ্ট্র কাঠামো আমাদের লাগবে।”

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না,আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমি কোনো দলের সরকার চাই না, কোনো পরিবারতান্ত্রিক সরকার চাই না, কোনো গোষ্ঠীতান্ত্রিক সরকারও চাই না। আমি চাই জনগণের সরকার।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পরে আপনারা দেখেছেন, আমরা যেমন মসজিদ পাহারা দিয়েছি, তেমনি মন্দির পাহারা দিয়েছি, তেমনি মঠ পাহারা দিয়েছি, চার্চও আমরা পাহারা দিয়েছি। কারণ ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে স্ব স্ব ধর্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র। এ নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না, পছন্দ করি না।’

জামায়াত আমির বলেন, ‘সারা বাংলাদেশে জনতা জেগে উঠেছে। আমরা সন্ত্রাস-ফ্যাসিবাদের সঙ্গে নেই, চাঁদাবাজদের সঙ্গে নেই, দুর্নীতির সঙ্গে নেই, আমরা মায়ের ইজ্জত হরণকারীদের সঙ্গে নেই। এবার মা-বোনেরা জেগে উঠেছে। তাদের ইজ্জতকে সংরক্ষণ করার যুদ্ধে লড়াইয়ে তারা অবতীর্ণ হয়েছে।’

জেলা জামায়াতের নায়েবে আমির আবু হারিচ মোল্লার সভাপতিত্বে জনসভা সঞ্চালনা করেন বোয়ালমারী পৌরসভার জামায়াতে ইসলামির সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী।

##

নিউজে সর্বশেষ

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়ায় মঙ্গলবার (২৬মে) সকালে পিকআপ ও মোটর সাইকলের সংঘর্ষে নাসিম ফকির(৩২) নামের এক যুবক নিহত এবং মেহেদী ...

শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার ছুটি শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ৬ জুন পর্যন্ত। শুক্রবার ...

তালায় নারীকে পিটিয়ে জখম করলো আওয়ামী লীগ নেতা

তালায় জমি জমা বিরোধের জের ধরে এক মধ্য বয়সী নারী কে পিটিয়ে জখম করেছে আওয়ামীলীগ নেতা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ২১ ...

হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ ...