শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |

গাইবান্ধার সাদুল্লাপুরে কার্গো-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫

image_print
image_print

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কার্গো ও ব্যাটারিচালিত সিএনজি ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে স্বামী-স্ত্রীও রয়েছেন।

দুর্ঘটনা মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ঘটে। নিহতরা হলেন— ইজিবাইক চালক আল আমিন (২৮) ও যাত্রী দীপ গৌতম (৬৫)। আল আমিন সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের বেলাল মিয়ার ছেলে এবং দীপ গৌতম গাইবান্ধা জেলা শহরের পূর্বপাড়ার নারায়ণের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাটারিচালিত ইজিবাইকটিতে দুই নারীসহ সাতজন যাত্রী সাদুল্লাপুরের দিকে যাচ্ছিলেন। শাহানা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি সিএনজি পিছন থেকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা গাইবান্ধামুখী একটি কার্গোর সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হন আরও পাঁচজন।

ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাদের সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে অজ্ঞাত নারী (৩০) ও মধু ফকির (৫৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহতরা হলেন— শরিফুল ইসলাম (২৮), ফারুক মিয়া (৪৬) ও তার স্ত্রী বিউটি বেগম (২৮)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট মোর্শেদুল ইসলাম জানান, আহত পাঁচজনের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত কার্গো ও ইজিবাইক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত কার্গোটি প্রাণ আরএফএল গ্রুপের।

দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

নিউজে সর্বশেষ

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

Showing Slide 1 of 5