শিরোনাম

** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল |
  • Uncategorized
  • বাংলাদেশ আইন সমিতির নির্বাচনে আফজাল সভাপতি এবং মাহবুব সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ আইন সমিতির নির্বাচনে আফজাল সভাপতি এবং মাহবুব সম্পাদক নির্বাচিত

image_print
image_print
বাংলাদেশ আইন সমিতির ২০২৬ সালের নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে এডভোকেট এ. কে. এম. আফজাল উল মুনীর এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান নির্বাচিত হয়েছেন।
আজ ৬ মার্চ(২০২৬) শুক্রবার বাংলাদেশ আইন সমিতি প্রাঙ্গণে সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সন্ধ‍্যায় গণনা শেষে ২০২৬ সালের নির্বাহী কমিটি ঘোষণা করা ।উক্ত কমিটিতে সভাপতি পদে এ. কে. এম. আফজাল উল মুনীর এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাহবুবুর রহমান খান নির্বাচিত হয়েছেন।
রাতে নবনির্বাচিত কমিটির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বেল্লাল হোসাইন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে
পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সহ-সভাপতি পদে ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, হাসিনা মমতাজ মিষ্টি, সুপ্রিয়া দাস, নূরনাহার (লিপি), আফরোজা বেগম মিতা, তানিয়া কামাল ও আলী নাছের খান।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মামুনুর রশিদ এবং নুসরাত ইয়াসমিন সুমাইয়া,সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ছফওয়ান, নিশাত ফারজানা নিপা, সাংগঠনিক সম্পাদক পদে সালেহ আকরাম সম্রাট এবং মোঃ কামরুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবদুল্লাহ আল মাসুদ, অর্থ সম্পাদক পদে মোঃ আরমান হোসাইন, দপ্তর সম্পাদক পদে বেল্লাল হোসাইন, সহ-দপ্তর সম্পাদক পদে মল্লিক ওয়াসি উদ্দিন তামী, এনরোলমেন্ট সম্পাদক মোঃ আহসান হাবিব, শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক পদে তৌহিদুর রহমান, শিক্ষা, সাহিত্য ও গবেষণা সহ-সম্পাদক পদে আল ফারহাদ বিন কাসেম (আলফ্রেড আরিব), প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে আব্দুস সাত্তার রনি, প্রচার ও জনসংযোগ সহ-সম্পাদক পদে মোঃ জিয়াউল ইসলাম (জিকু), আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক পদে শেখ মোঃ মুহিব্বুল্লাহ, আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সহ-সম্পাদক পদে সাব্বির হোসেন সিফাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী মেহেদী আল আমিন (শুভ), ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদক পদে এম. ওবায়দুল তালুকদার, আপ্যায়ন সম্পাদক পদে সাগর তপাদার, সহ-আপ্যায়ন সম্পাদক পদে মোঃ ফারিদুর রহমান, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ শোয়াইব, পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচি বিষয়ক সম্পাদক পদে মোঃ শামসুল হক সোহাগ, পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচি বিষয়ক সহ-সম্পাদক পদে মোঃ জুয়েল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মেহেদুল হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক পদে আবু বকর সিদ্দিক (তিতাস), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসাইন ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মোঃ মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে এগারো জন প্নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন -হাফিজুল হক, মোঃ এমরান খান (রনি), শফিউল আলম, মোঃ হালিম হোসেন, রাশেদুজ্জামান মজুমদার, খান মোঃ মইনুল হাসান, জাহাঙ্গীর আলম, মোর্শেদ আল মামুন ভূঁইয়া, মুহাম্মদ হাবিবুল্লাহ, সালাহ উদ্দিন আহমদ এবং মোহাম্মদ মাসুম মিয়া।
ভোট গ্রহণ শেষে সমিতির সদস্যদের সম্মানার্থে ইফতার মাফফিলের আয়োজন করা হয়।এতে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, এডভোকেট শিশির মনির, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান (মিলন), এডভোকেট আরিফ খান,বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতিবৃন্দ ,অধস্তন আদালতের বিচারকবৃন্দ, প্রথিতযশা সদস্যসহ বিজ্ঞ আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল শেষে নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করেন।

নিউজে সর্বশেষ

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

Showing Slide 1 of 5