শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |

জনগণের আস্থার প্রতিদান দিচ্ছে সরকার: আমানউল্লাহ আমান

image_print
image_print

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, জনগণ যে আস্থা ও বিশ্বাস রেখে সরকারকে নির্বাচিত করেছে, সেই আস্থার প্রতিদান দিতেই সরকার কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের গুয়াডুরি থেকে খোয়ালখালী পর্যন্ত ৪.৬১ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করাই একটি গণতান্ত্রিক সরকারের প্রধান দায়িত্ব। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যে আস্থা ও সমর্থন দিয়েছে, তার প্রতিদান দিতে বিএনপি ইতোমধ্যে কাজ শুরু করেছে। ভোটের কালি মুছার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কার্যক্রম শুরু করেছে। সরকার জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, খাল খনন শুধু জলাবদ্ধতা নিরসনের জন্যই নয়, এটি গ্রামীণ অর্থনীতি ও সেচব্যবস্থার উন্নয়নের একটি যুগান্তকারী পদক্ষেপ। মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার উন্নয়ন এবং বন্যা ও জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি চালু করেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন সম্পন্ন করবে সরকার। এর ফলে বাংলাদেশের চিত্রই বদলে যাবে। খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5