শিরোনাম

** তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১ | ** শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় | ** হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু | ** সব শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির, সময়সীমা ৪ জুন | ** ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলার অভিযোগ | ** হাটে গরু আছে, ক্রেতা নেই | ** ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ | ** নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ, যা জানালেন মির্জা ফখরুল | ** আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ১৭৩ আইনজীবীর জাতিসংঘে আবেদন | ** সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা | ** খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় সাতক্ষীরায় সাংবাদিকদের বিবৃতি | ** নারীদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: যশোরে প্রধানমন্ত্রী |
  • Feature
  • চুয়াডাঙ্গায় ভুট্টার জমি থেকে উদ্ধার হওয়া পাকিস্তানিদের ৭টি ল্যান্ডমাইন ধ্বংস করল সেনাবাহিনী

চুয়াডাঙ্গায় ভুট্টার জমি থেকে উদ্ধার হওয়া পাকিস্তানিদের ৭টি ল্যান্ডমাইন ধ্বংস করল সেনাবাহিনী

image_print
image_print

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে ভুট্টার জমি থেকে উদ্ধার হওয়া একাত্তরের স্মৃতিবিজড়িত ৭টি শক্তিশালী ল্যান্ডমাইন অবশেষে নিষ্ক্রিয় করা হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) বেলা ১টার দিকে যশোর সেনানিবাসের একটি বিশেষজ্ঞ দল এগুলো নিরাপদভাবে ধ্বংস করে।

গত ২৮ ফেব্রুয়ারি কৃষক সাইফুল ইসলাম তার জমিতে সেচের নালা খনন করতে গিয়ে মাটির নিচে মাইন সদৃশ বস্তুগুলো দেখতে পান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে রাখে। দীর্ঘ এক মাস কড়া পাহারায় রাখার পর আজ ক্যাপ্টেন রিফাতের নেতৃত্ব যশোর ৫৫ পদাতিক সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগের বিডিটি (Bomb Disposal Team)-এর ১০ সদস্যের একটি দল মাইনগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করে।

স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল লতিফ বিশ্বাস ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জানান, ১৯৭১ সালে মাখালডাঙ্গা, গাড়াবাড়িয়া ও দিননাথপুর এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর তীব্র যুদ্ধ হয়েছিল। ধারণা করা হচ্ছে, যুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানি বাহিনী পিছু হটার সময় এই মাইনগুলো মাটির নিচে পুঁতে রেখে গিয়েছিল।

উল্লেখ্য, পাকিস্তানি বাহিনী মূলত বড় ব্রিজ, কালভার্ট বা ট্যাংক ধ্বংস করতে এই শক্তিশালী ল্যান্ডমাইনগুলো ব্যবহার করত। প্রায় ৫৫ বছর পার হলেও মাইনগুলোর গায়ে হলুদ রঙের লেখা স্পষ্ট ছিল এবং অবয়ব ছিল নতুনের মতোই।

চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা শহিদুল ইসলাম জানান, মাইনগুলো মুক্তিযুদ্ধের সময়কার তা নিশ্চিত হওয়া গেছে। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের সফল অভিযানে এগুলো এখন সম্পূর্ণ নিরাপদ।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান স্বস্তি প্রকাশ করে বলেন, দীর্ঘ এক মাস ধরে পুলিশ এই এলাকাটি পাহারা দিচ্ছিল। মাইনগুলো সফলভাবে নিষ্ক্রিয় করায় গ্রামবাসীর মাঝে বিরাজমান দীর্ঘদিনের আতঙ্ক দূর হলো।

নিউজে সর্বশেষ

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়ায় মঙ্গলবার (২৬মে) সকালে পিকআপ ও মোটর সাইকলের সংঘর্ষে নাসিম ফকির(৩২) নামের এক যুবক নিহত এবং মেহেদী ...

শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার ছুটি শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ৬ জুন পর্যন্ত। শুক্রবার ...

তালায় নারীকে পিটিয়ে জখম করলো আওয়ামী লীগ নেতা

তালায় জমি জমা বিরোধের জের ধরে এক মধ্য বয়সী নারী কে পিটিয়ে জখম করেছে আওয়ামীলীগ নেতা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ২১ ...

হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ ...